প্রশাসনে কর্মরত অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (৪ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক তিন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।উপসচিব রফিকুল হক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক নামের পাশে উল্লেখিত পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।এতে উল্লেখ করা হয়, মিজানুর রহমানকে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সাইদুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং আলতাফ-উল-আলমকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে ভ্যানচালক হত্যার প্রতিবাদে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ
গৌরনদীতে ভ্যানচালক হত্যার প্রতিবাদে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ

গৌরনদীতে রাতের আঁধারে এক ভ্যানচালককে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) Read more

হোয়াটসঅ্যাপে এবার চ্যাট হবে আরও সুরক্ষিত
হোয়াটসঅ্যাপে এবার চ্যাট হবে আরও সুরক্ষিত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। ব্যবহারকারীর Read more

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

ধামরাইয়ে ছিনতাই-চুরি-ডাকাতির প্রকোপ বেড়েছে বহুগুণ
ধামরাইয়ে ছিনতাই-চুরি-ডাকাতির প্রকোপ বেড়েছে বহুগুণ

ধামরাইয়ে রেকর্ড পরিমাণ বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ। স্থানীয় সচেতন মহলের দাবি, যথাযথ কর্তৃপক্ষের নজরদারির চরম অভাব Read more

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার

গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে দলে Read more

শার্শায় ৩০ মামলার আসামি আনোয়ার ওরফে আইনাল গ্রেপ্তার
শার্শায় ৩০ মামলার আসামি আনোয়ার ওরফে আইনাল গ্রেপ্তার

যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আইনালকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একাধিক জালিয়াতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন