এশিয়া কাপ ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে আজ জিততেই হতো পাকিস্তানকে। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে উড়িয়ে দিয়ে সে কাজটা সেরে রাখল সালমান আলী আগার দল।১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল পাকিস্তানের। পাঁচ ওভারেই ৪৩ রান তুলে ফেলেছিল সাহিবজাদা ফারহান আর ফখর জামানের উদ্বোধনী জুটি। তবে পাওয়ারপ্লের শেষ ওভারে দুই ওপেনার ফিরে গেলে বিপাকে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে নবম ওভারের মধ্যে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫৭/৪। তখন ১৩৪ রানের লক্ষ্যটাকে মনে হচ্ছিল দূর আকাশের তারা!তবে এরপর হুসেইন তালাত হাল ধরেন পাকিস্তানের। প্রথমে মোহাম্মদ হারিসকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে যোগ করেন মূল্যবান ২৩ রান। ইনিংসের ১২তম ওভারে হারিস বিদায় নিলে আবারও চাপে পড়ে যাচ্ছিল দলটা।তবে শেষমেশ সে চাপটাকে আর ঘাড়ের ওপর জাঁকিয়ে বসতে দেননি তালাত। সঙ্গী হিসেবে এরপর তিনি পেয়েছেন মোহাম্মদ নওয়াজকে। দুজন মিলে ষষ্ঠ উইকেটে ৫৮ রান তোলেন, সেটাই পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যায়। তালাত ৩০ বলে ৩২ এবং নওয়াজ ২৪ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন।তালাত বল হাতেও ছিলেন পাকিস্তানের নায়ক। অষ্টম ওভারে তিনি পরপর দুই বলে ফিরিয়ে দেন চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকাকে। এর আগে পাওয়ারপ্লেতে শাহিন শাহ আফ্রিদি দারুণ আগ্রাসী ছিলেন। তিনি প্রথম ছয় ওভারে দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কাকে ফেরান। আফ্রিদি শেষ পর্যন্ত তিনটি উইকেট নেন। আবরার আহমেদ উইকেট মোটে একটা পেলেও রান দিয়েছেন মাত্র আটটি, তাতেই শ্রীলঙ্কার হাঁসফাঁস বেড়েছে পাল্লা দিয়ে।পাক বোলারদের তোপের মুখে লঙ্কানরা তাদের ইনিংস শেষ করে ১৩৩ রানে। কামিন্দু মেন্ডিস একাই প্রতিরোধ গড়েন। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৫০ রান। শেষ ১০ ওভারে লঙ্কানরা তোলে মাত্র ৬৩ রান।১৩৩ আবুধাবিতে জেতার জন্য যথেষ্ট পুঁজি ছিল না। মাঝে খানিকটা চাপে পড়লেও শেষমেশ পাকিস্তানের এই লক্ষ্যটা তাড়া করতে খুব বেশি বেগ পেতে হলো না। আর তাতেই তাদের ফাইনালের আশাটা টিকে গেল ভালোভাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যালন ডি’অর: কে জিতলেন কোন পুরষ্কার?
ব্যালন ডি’অর: কে জিতলেন কোন পুরষ্কার?

ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার ব্যালন ডি’অর জিতলন ওসমান দেম্বেলে। গত মৌসুমে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি’র হয়ে ট্রেবল জয়ে এ সাফল্য Read more

বরগুনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বরগুনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে ইমরান খান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯ টার পরে চরদুয়ানী Read more

নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর তুহিন শেখ (১৪) নামে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (০৪ মে) Read more

ভারতের ‘রেড লাইন’কে সম্মান করতে হবে, ট্রাম্পকে কড়া বার্তা জয়শঙ্করের
ভারতের ‘রেড লাইন’কে সম্মান করতে হবে, ট্রাম্পকে কড়া বার্তা জয়শঙ্করের

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একইসঙ্গে যেকোনো চুক্তি চূড়ান্ত করতে হলে Read more

ভুল ভাইরাল আর সেনসেশনাল শিরোনামের নেশা মহামারীতে!
ভুল ভাইরাল আর সেনসেশনাল শিরোনামের নেশা মহামারীতে!

চটুল, টক্সিক আর গীবত নির্ভর বিষয়ের প্রতি মানুষের আকর্ষণের তোড়ে সত্যিকারের জনগুরুত্বপূর্ণ ইস্যু চাপা পড়ে যাচ্ছে। ফলে কষ্টে থাকছে দেশের Read more

রাজধানীতে বাসা থেকে দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার
রাজধানীতে বাসা থেকে দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নারী এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ দম্পতি হত্যার শিকার নাকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন