যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দি হওয়ার পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তাকে অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত।শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলান সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এক আদেশে জানান, প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে প্রশাসনিক ধারাবাহিকতা এবং দেশের সার্বিক প্রতিরক্ষা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজ অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।আদালতের রায়ে বলা হয়, বলিভারিয়ান প্রজাতন্ত্র ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করে রদ্রিগেজ রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবেন।একই সঙ্গে আদালত জানান, প্রেসিডেন্টের ‘জোরপূর্বক অনুপস্থিতি’র প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনার ধারাবাহিকতা এবং সার্বভৌমত্ব রক্ষায় কোন আইনগত কাঠামো প্রযোজ্য হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।এর আগেন শুক্রবার রাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে মার্কিন বাহিনী। ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এ ঘটনাকে দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করা হয়েছে।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর কদমতলীতে অর্ধশত চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীর কদমতলীতে অর্ধশত চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর কদমতলী থানা এলাকা হতে সাড়ে আট লক্ষাধিক টাকার অর্ধশত চোরাই মোবাইল ফোনসেট উদ্ধারসহ চোরাই মোবাইল ফোন বেচা-কেনার সাথে জড়িত Read more

সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত
সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ঝড়, জলোচ্ছ্বাস ও বিদ্যুৎ সরবারহ ব্যবস্থায় সমস্যা হওয়ায় সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ৫ হাজার ৯০৪টি Read more

জুলাই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত : জবি অধ্যাপক
জুলাই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত : জবি অধ্যাপক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ জুলাই সনদ সম্পর্কে কটাক্ষ করে বলেছেন, দেশকে আরেকটি মোল্লাতন্ত্রে Read more

৮৩ বিলিয়ন ডলার হারাল ভারতের শেয়ারবাজার
৮৩ বিলিয়ন ডলার হারাল ভারতের শেয়ারবাজার

ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের জেরে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন দেখল ভারতীয় শেয়ারবাজার। শুক্রবার (৯ মে) দেশটির শেয়ারবাজারের লেনদেন শেষে মূলধন Read more

বিক্ষোভের জেরে চীন সফর বাতিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের
বিক্ষোভের জেরে চীন সফর বাতিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার পূর্ব-নির্ধারিত চীন সফর বাতিল করেছেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের Read more

এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা
এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মাদারীপুর জেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে মাদারীপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাইমুনা তাবাসসুম অর্পা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন