বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার আলীর ছেলে এনামুল হাসান নয়নকে আটক করে পুলিশ। পুলিশ দাবি করে, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।এ খবর ছড়িয়ে পড়লে ছাত্র ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রাত থেকেই থানা এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে তা সংগঠিত বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচিতে রূপ নেয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনতে গিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানের উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে। এ সময় মাহদী হাসান ওসির কাছে জানতে চান, কেন এনামুলকে আটক করা হলো। একপর্যায়ে তিনি ওসিকে বলেন, ‘বর্তমান প্রশাসনকে আমরা বসিয়েছি।’বিক্ষোভকারীদের দাবি, এনামুল হাসান নয়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং জুলাই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ডেভিল’ আখ্যা দিয়ে আটক করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।মাহদী হাসান বলেন, ‘আটক হওয়া ছেলেটি আমাদের আন্দোলনের প্রথম সারির একজন জুলাই যোদ্ধা। সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে আমরা থানায় অবস্থান নিই।’ তিনি আরও বলেন, এ ধরনের আটক আন্দোলনকারীদের ভয় দেখানোর অপচেষ্টা এবং তা কোনোভাবেই মেনে নেয়া হবে না।টানা কয়েক ঘণ্টা ছাত্র-জনতার অবস্থান ও বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে এনামুল হাসান নয়নকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ‘আমরা ছাত্রলীগের ২০২৩ সালের কমিটি অনুসারে এনামুলকে আটক করেছিলাম। পরবর্তীতে বিষয়টি উভয়পক্ষের মধ্যস্থতায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।’ আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানেলের দেশে পিছিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত
টানেলের দেশে পিছিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। কর্ণফুলী টানেলের উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রাম শহর থেকে এ সৈকতের Read more

সড়ক সংস্কারের দাবিতে ঝাড়ুমিছিল-সড়ক অবরোধ
সড়ক সংস্কারের দাবিতে ঝাড়ুমিছিল-সড়ক অবরোধ

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ এনে ঝাড়ুমিছিল করেছে স্থানীয়রা। Read more

ফরিদগঞ্জে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, আটক ২
ফরিদগঞ্জে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, আটক ২

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির মামলায় আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা কামাল পারভেজ মিলনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ Read more

বিমান ঘাঁটি ফেরত না দিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে আফগানিস্তান: ট্রাম্প
বিমান ঘাঁটি ফেরত না দিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে আফগানিস্তান: ট্রাম্প

আফগানিস্তানে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রবিবার Read more

সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত ও আস্থাভাজন সহযোগী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মোট ৫৬ কোটি ৬১ লাখ টাকার Read more

দুদকের মামলায় জামিন পেলেন ডা. জোবাইদা রহমান
দুদকের মামলায় জামিন পেলেন ডা. জোবাইদা রহমান

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন