নারায়ণগঞ্জের ফতুল্লায় নৌকা প্রতীকের এক ইউপি চেয়ারম্যানের বহিস্কারাদেশ প্রত্যাহার নিয়ে চলছে ভানুমতির খেল৷ বহিস্কারাদেশ প্রত্যাহারের চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে সেটিকে ‘ভুলবশত নেয়া সিদ্ধান্ত’ হিসেবে আখ্যা দিয়েছে কেন্দ্র। সেইসাথে ওই ইউপি চেয়ারম্যানের বহিস্কারাদেশ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে উল্লেখ করা হয়, ভুলবশত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে জানানো হচ্ছে—মো. মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ বহাল থাকবে।এর আগে গত ১ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল। এই প্রত্যাহার নিয়ে নারায়ণগঞ্জে অনেক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছিল।এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘কেন্দ্রের প্রেরিত এক চিঠিতে নিশ্চিত করা হয়েছে যে, মো. মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার স্থগিত করা হয়েছে।’প্রসঙ্গত, বিগত আওয়ামী শাসনামলের পুরোটা জুড়েই সেন্টু সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। ২০১৭ সালে এক সমাবেশে শামীম ওসমানের প্রশংসা করতে গিয়ে সেন্টু বলেন, ‘উন্নয়নের মাধ্যমে শামীম ওসমান জনগণের পীর হয়ে গেছেন।’২০১৮ সালে তাকে শামীম ওসমানের জন্য নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট চাইতে দেখা যায় তাকে৷ ফলে ওই বছরের ২৫ ডিসেম্বর ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি পদ থেকে মনিরুল আলম সেন্টুকে বহিষ্কার করে বিএনপি। এরপর সেন্টু জানান, তিনি আওয়ামী লীগের সদস্যপদ নিয়েছেন। ২০২১ সালের ৯ অক্টোবর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড মনিরুল আলম সেন্টুকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়। ওই নির্বাচনে সেন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন। তিনি এখনো চেয়ারম্যান পদে বহাল।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় রাবনাবাদ নদীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক ও ঘরবাড়ি
গলাচিপায় রাবনাবাদ নদীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক ও ঘরবাড়ি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের রাবনাবাদ নদী তীরবর্তী আটখালী এলাকায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভয়াবহ নদীভাঙনের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় Read more

চার বছর পর আকাশপথে বিমান চলাচল শুরু করছে ভারত-চীন
চার বছর পর আকাশপথে বিমান চলাচল শুরু করছে ভারত-চীন

অবশেষে দীর্ঘ দিন বন্ধ থাকার পর চলতি মাসের শেষের দিকে ভারত ও চীনের মাঝে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হতে Read more

রাজনৈতিক সহিংসতার গবেষণা ভিত্তিক প্রতিবেদন প্রকাশ টিআইবির
রাজনৈতিক সহিংসতার গবেষণা ভিত্তিক প্রতিবেদন প্রকাশ টিআইবির

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের রাজনীতিক অঙ্গনে ৪৭১টি সহিংস ঘটনা সংঘটিত হয়েছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন Read more

জবি ছাত্রদলের সাবেক সভাপতির মা ইন্তেকাল করেছেন
জবি ছাত্রদলের সাবেক সভাপতির মা ইন্তেকাল করেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম এর মা রাহিমা বেগম (৭১) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টায় নিজ বাড়িতে থাকাকালীন Read more

কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ
কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন