ছাত্ররা উপদেষ্টা হয়ে বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি বলেন, আমরা চাই ছাত্রনেতারা হোক নির্লোভ ও আদর্শবান। কিন্তু এখন দেখা যাচ্ছে, ছাত্র রাজনীতির নামে দুর্নীতি আর ক্ষমতার লোভ মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে, তারা দেশের বিরাট ক্ষতি করছে।বুধবার (৩০ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় হাবিব-উন-নবী খান সোহেল বলেন, আজ যখন দেখি আমাদের ছোট ভাইদের কেউ পিএস, কেউ এপিএস হয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে, তখন খুব কষ্ট লাগে। মানুষ এখন ছাত্রনেতাদের দিকে অবিশ্বাসের চোখে তাকায়।হাবিব-উন-নবী খান সোহেল আরও বলেন, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। এটা কি অন্যায়? বিএনপি নির্বাচন চাইলেই বলা হয়, তারা ক্ষমতায় যেতে চায়। তাহলে কি বিএনপি ছাড়া আর কেউ নির্বাচনে জিতবে না?তিনি আরও বলেন, আমরা আন্দোলন স্থগিত রেখেছি, কিন্তু ভুলে গেলে চলবে না যে, গত ১৫ বছরে আমরা আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেছি। বর্তমানেও আন্দোলন বন্ধ করে দেইনি। সীমা অতিক্রম করলে আবারও রাজপথে নামবে বিএনপি। বিএনপি ছাড়া কোনো দল সাহস করেনি আমাদের সাথে আন্দোলনে নামার।বক্তব্যে তিনি দাবি করেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। শেখ মুজিব ফিরে এসে বাকশাল কায়েম করেছিলেন এবং দেশের মানুষকে না খাইয়ে রেখেছিলেন।সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।তাড়াইল উপজেলা বিএনপির আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। ১১ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনকে ঘিরে দিনভর নেতা-কর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শ্লোগান মুখর নেতা-কর্মীরা ব্যানারসহ মিছিল নিয়ে সম্মেলনস্থলে জড়ো হন। দুপুরের মধ্যেই মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।এর আগে সম্মেলন অনুষ্ঠানের নির্ধারিত তারিখ ছিল গত ১৫ জানুয়ারি। কিন্তু অভ্যন্তরিণ কোন্দলে একজন দলীয় কর্মী নিহত হলে সম্মেলন স্থগিত হয়ে যায়। সম্মেলনে সভাপতি পদে সর্ব সম্মত ক্রমে সারোয়ার হোসেন লিটন নির্বাচিত হলেও সাধরণ সম্পাদক পদে পাঁচ প্রার্থীর মধ্যে ভোট গ্রহণ চলছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা ট্রাম্পের
পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা ট্রাম্পের

এবার পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৬ অর্থবছরের জন্য পররাষ্ট্র দপ্তরের বাজেট প্রায় Read more

ইইউ থেকে ২০০ পর্যবেক্ষক আসবে: ইসি সচিব
ইইউ থেকে ২০০ পর্যবেক্ষক আসবে: ইসি সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ থেকে ১৭৫ থেকে ২০০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের Read more

পাকিস্তানের পক্ষে কথা বলে আইপিএল থেকে বাদ পড়ার শঙ্কায় হোল্ডার
পাকিস্তানের পক্ষে কথা বলে আইপিএল থেকে বাদ পড়ার শঙ্কায় হোল্ডার

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে মন্তব্য করে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। Read more

নব্বইয়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বনশ্রী আর নেই
নব্বইয়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বনশ্রী আর নেই

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান Read more

ফিলিপাইনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা
ফিলিপাইনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

ফিলিপাইনে ৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ইতোমধ্যে দেশটি সুনামি সতর্কতা জারি করেছে।শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন