জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা এক ভিডিও বার্তায় বলেন,  এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আজকে সেটার বাছাইপর্ব ছিল। বাছাইয়ে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি। আমি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। আপিলের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করে দিয়েছি।মনোনয়নপত্র গ্রহণ না করার পেছনে নির্বাচন কমিশন যে কারণ দেখিয়েছে, সে প্রসঙ্গে তাসনিম জারা বলেন, আপনারা জানেন যে, স্বতন্ত প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। যা দরকার ছিল, তার চেয়ে বেশি ভোটারের স্বাক্ষর জমা দিয়েছি। সেখান থেকে নির্বাচন কমিশন ১০ জনের তথ্য যাচাই করেছে।এর মধ্যে দু’জনের ক্ষেত্রে দেখা গেছে তারা ঢাকা-৯ এর ভোটার না। তবে এ দু’জনের জানার কোনও উপায় ছিল না যে, তারা ঢাকা-৯ এর ভোটার না। তারা জানতেন যে, তারা ঢাকা-৯ এরই ভোটার। তাদের একজন তার জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী ঢাকা-৯ এর ভোটার হিসেবেই নিজেকে জানেন। অন্যজনের বাসা খিলগাঁওয়ে। খিলগাঁও যেহেতু ঢাকা-৯ এবং ঢাকা-১১ এই দুই আসনের অন্তর্ভুক্ত। তিনি জানতেন যে, তিনি ঢাকা-৯ এরই ভোটার, তাই তিনি স্বাক্ষর করেছেন। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি ঢাকা-১১ এর ভোটার। এই দু’টি ব্যতিক্রম বাদে বাকি সব তথ্য আমাদের সঠিক ছিল। আর নির্বাচন কমিশনও ভোটারদের আসন জানার কোনো উপায় রাখেনি।সবশেষে তাসনিম জারা বলেন, আমরা যে স্বচ্ছতা ও লড়াইয়ের রাজনীতিতে নেমেছি তা জারি থাকবে। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থ্রি-এঙ্গেল শিপইয়ার্ড পরিদর্শন করলেন দুই উপদেষ্টা
থ্রি-এঙ্গেল শিপইয়ার্ড পরিদর্শন করলেন দুই উপদেষ্টা

মুন্সীগঞ্জের গজারিয়ায় থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিআইডব্লিউটিসির বিভিন্ন ধরনের ১৮টি নৌযানের নির্মাণকাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের শেষের দিকে নৌযানগুলো Read more

নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু
নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত এক সপ্তাহে জেলায় অন্তত ১২ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে Read more

রাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থিতা করছেন ৩০৬ জন
রাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থিতা করছেন ৩০৬ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর Read more

মধ্যরাত থেকে ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, প্রস্তুত গলাচিপার প্রশাসন
মধ্যরাত থেকে ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, প্রস্তুত গলাচিপার প্রশাসন

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা থেকে পটুয়াখালী জেলার উপকূল তীরবর্তী গলাচিপা উপজেলার নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, Read more

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

নান্দাইলে সড়কের ভিত্তিপ্রস্তর ও বিদ্যালয় ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী
নান্দাইলে সড়কের ভিত্তিপ্রস্তর ও বিদ্যালয় ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইল উপজেলার যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা অবকাঠামোর উন্নয়নের লক্ষ্যে তিনটি নতুন সড়কের পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি সরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন