মুন্সীগঞ্জের গজারিয়ায় থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিআইডব্লিউটিসির বিভিন্ন ধরনের ১৮টি নৌযানের নির্মাণকাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের শেষের দিকে নৌযানগুলো বিআইডব্লিউটিসি’কে বুঝিয়ে দেওয়া শুরু করবে শিপইয়ার্ড কর্তৃপক্ষ।আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর এলাকার থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে বিআইডব্লিউটিসির বিভিন্ন ধরনের নির্মাণাধীন নৌযানের নির্মাণ কাজ পরিদর্শন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহণ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।উপদেষ্টা সাখাওয়াত আরো বলেন, ‘এই শিপইয়ার্ডে আমাদের ১৮টি নৌযানের নির্মাণ কাজ চলছে। আমি আজ এসেছিলাম সর্বশেষ কি অবস্থা তা দেখার জন্য। চলতি বছরের মার্চ মাস থেকে নৌযানগুলো ডেলিভারি দেওয়া শুরু করার কথা ছিল। কিন্তু কিছু সমস্যায় তা দেরি হয়ে গেলো। নৌযানগুলোর নির্মাণ কাজের সামগ্রিক অগ্রগতি ৯০ শতাংশ। সেপ্টেম্বর মাস থেকে সেগুলো ডেলিভারি দেওয়ার কথা’।এ সময় উপস্থিত সাংবাদিকরা মেঘনা নদীতে অবৈধ বালুমহাল বন্ধে ও বৈধ বালুমহাল কর্তৃক নিয়ম অমান্য করে বালু উত্তোলনের বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বিষয়টি আমি জানি তবে বিষয়টি নিয়ে আপনারা জেলা প্রশাসকের সাথে কথা বলেন’।এসময় উপদেষ্টার কাছে যুদ্ধ জাহাজের মত সামরিক জলযান নির্মাণে বাংলাদেশের সক্ষমতা কতখানি তা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না’।থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, শীঘ্রই আমরা নৌযানগুলো বুঝিয়ে দেওয়া শুরু করবো। চলতি বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে নৌযানগুলো হস্তান্তর কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ৬টি ফেরি, ২টি ফায়ার ফাইটিং টাগবোট, ২টি কোস্টাল ওয়েল ট্যাংকার, ৪টি কেস্টাল সি-ট্রাক, ৩টি মর্ডান ইনল্যান্ড প্যাসেঞ্জার ভেসেল ও ১টি ইনস্পেকশন বোট হস্তান্তর করা হবে।এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, বিআইডবিউটিসির প্রকল্প ও প্রধান প্রকৌশলী পরিচালক জিয়াউল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম, সহকারী কমিশনার ( ভূমি) ডা. হামিদা মুস্তফা।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাট সীমান্তে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ
ধামইরহাট সীমান্তে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বিজিবি। রবিবার (১৮ মে) ভোরে উপজেলার Read more

নির্বাচনের আগেই জুলাই হত্যার বিচার চায় নিহতদের পরিবার
নির্বাচনের আগেই জুলাই হত্যার বিচার চায় নিহতদের পরিবার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহীদ দিবস ২০২৫ পালিত হয়েছে। এদিন রংপুরের ২২ শহীদের পরিবার জোরালোভাবে দাবি জানান, আগামী Read more

দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উপজেলা কমিটি গঠন
দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উপজেলা কমিটি গঠন

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত দেবীগঞ্জ উপজেলা Read more

মোদির বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো দিল্লি হাইকোর্টের রায়ে
মোদির বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো দিল্লি হাইকোর্টের রায়ে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখাতে হবে না দিল্লি বিশ্ববিদ্যালয়কে। ওই শিক্ষাবর্ষের কোনও রেকর্ডই জনসমক্ষে আনতে হবে না তাদের। Read more

উপস্থাপনা দিয়ে ফিরলেন মুমতাহিনা টয়া
উপস্থাপনা দিয়ে ফিরলেন মুমতাহিনা টয়া

নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। কাজ করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে।কাজের বাইরে Read more

বিস্ফোরণে ফের কেঁপে উঠল কাশ্মীর!
বিস্ফোরণে ফের কেঁপে উঠল কাশ্মীর!

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় মাত্রই কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতিতে সম্মত হলো ভারত-পাকিস্তান, যা প্রশান্তির এক নির্মল সুবাতাস ছিড়িয়ে দিচ্ছিল কাশ্মীরের বাসিন্দাদের মনে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন