ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে যশোর-৩ ও যশোর-৪ আসনে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এ সিদ্ধান্ত ঘোষণা করেন।জানা গেছে, যশোর-৩ (সদর) আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ের সময় ব্যাংক ঋণ খেলাপির জামিনদার হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।এ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের, জাতীয় পার্টির প্রার্থী খবির গাজী, সিপিবির প্রার্থী রাশেদ খান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থী নিজামউদ্দিন অমিতের।অন্যদিকে যশোর-৪ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ১০ জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী টিএস আইয়ুব, দলীয় মনোনয়নপত্র না থাকায় জেলা বিএনপির সভাপতি সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, অসম্পূর্ণ মনোনয়নপত্র দাখিল করায় স্বতন্ত্র প্রার্থী ও টিএস আইয়ুবের ছেলে ফারহান সাজিদ এবং ভোটার নম্বর ভুল থাকায় জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক।এ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন—বিএনপির দলীয় প্রার্থী মতিয়ার রহমান ফারাজী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল, খেলাফত মজলিসের প্রার্থী আশেক এলাহী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বায়েজিদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রসুল এবং স্বতন্ত্র প্রার্থী এম. নাজিম উদ্দিন আল আজাদ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে ফের যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান
ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে ফের যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ দিনের রিমান্ড Read more

কুয়াকাটায় গৃহবধূকে হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
কুয়াকাটায় গৃহবধূকে হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কুয়াকাটায় গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায়  কুয়াকাটা প্রেসক্লাব সংলগ্ন সড়কে Read more

‘এক ফোনকলেই থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব’
‘এক ফোনকলেই থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব’

দক্ষিণপূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাত তৃতীয় দিনে গড়িয়েছে। দুই দিনের লড়াইয়ে এখন পর্যন্ত অন্তত ১৩ জন Read more

নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় ইতালিসহ ৫ দেশের তীব্র নিন্দা
নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় ইতালিসহ ৫ দেশের তীব্র নিন্দা

নেতানিয়াহুর পুরো গাজা দখলের পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (০৮ আগস্ট) এক যৌথ বিবৃতিতে Read more

শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে শাপলা মার্কা নাকি আমাদের দেওয়া হবে না। আপনারা জেনে থাকবেন, তারা মিটিং করেছে আজকে, কিন্তু Read more

দুই দিনের টানা বর্ষণে পানিতে ভাসছে বরিশাল শহর
দুই দিনের টানা বর্ষণে পানিতে ভাসছে বরিশাল শহর

বরিশালে দুই দিনের টানা বর্ষণ এবং কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে বরিশাল নগরীর কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বেড়েছে দুর্ভোগ।গেল ২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন