ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়ন বাতিল হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।অসম্পূর্ণ হলফনামা এবং হলফনামায় প্রয়োজনীয় সব তথ্য উল্লেখ না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। হলফনামায় নাগরিক তথ্যের ঘর পূরণ করা হয়নি এবং প্রার্থী দ্বৈত নাগরিক কি না সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। এসব কারণে তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়।এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, প্রার্থীর হলফনামা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। হলফনামায় কোনো তথ্য গোপন করা যাবে না, সব তথ্য সঠিকভাবে দিতে হবে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।উল্লেখ্য, এ আসনের মোট নয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিল। এর মধ্যে যাচাই-বাছাই শেষে সাতজনের মনোনয়ন বৈধ এবং দুইজনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে ভাল্লুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত
বান্দরবানে ভাল্লুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকার রুইফ পাড়ায় ভাল্লুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রুইফ Read more

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মুম্বাইতেই এগোচ্ছে কিং
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মুম্বাইতেই এগোচ্ছে কিং

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এবার প্রভাব পড়ল বলিউডের মেগা প্রজেক্ট ‘কিং’-এর ওপর। নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাইয়ের পূর্বনির্ধারিত শুটিং বাতিল করেছেন নির্মাতারা। Read more

খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের সন্তান
খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের  সন্তান

ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলহা বেগম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার Read more

ডাহুক নদী থেকে নিখোঁজের দুই দিন পর মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার
ডাহুক নদী থেকে নিখোঁজের দুই দিন পর মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডাহুক নদী থেকে আলিয়া খাতুন (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন