অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নাজমুল হক মালেক। পরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে দেশে ফিরলেন লাশ হয়ে।নিহত নাজমুল হক মালেক বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারসাওতা গ্রামের নজরুল ইসলামের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। প্রায় এক বছর দুই মাস আগে ধারদেনা করে দালালের মাধ্যমে সৌদি আরবে যান।পরিবার সূত্র জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর সৌদি আরবে কর্মস্থলে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মালেক। ওই রাতেই পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর পৌঁছে। মৃত্যুর পর প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি জটিলতার কারণে প্রায় ১৩ দিন সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে মরদেহটি সংরক্ষিত ছিল।দীর্ঘ অপেক্ষা ও উৎকণ্ঠার পর দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় ১৫ দিন পর ১ জানুয়ারি মালেকের মরদেহ দেশে পাঠানো হয়। রাতে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। পরদিন ২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।নিহতের স্ত্রী সিমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, সে বলেছিল বিদেশে গিয়ে আমাদের ভালো রাখবে। এখন আমি কী নিয়ে বাঁচবো?ছেলের লাশের পাশে বসে বারবার জ্ঞান হারাছিলেন মালেকের মা। প্রতিবেশীরা তাঁকে সামলাতে হিমশিম খাচ্ছেন।স্থানীয়রা জানান, মালেকের মৃত্যুতে পরিবারটি চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। বিদেশ যাওয়ার জন্য নেওয়া ঋণের বোঝা এখনও পরিবারের কাঁধে রয়ে গেছে।এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিহত মালেকের পরিবারের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামায় প্রাথমিকের পরীক্ষায় ব্ল্যাকবোর্ডে উত্তর, হুমকির মুখে শিক্ষার্থীরা
খানসামায় প্রাথমিকের পরীক্ষায় ব্ল্যাকবোর্ডে উত্তর, হুমকির মুখে শিক্ষার্থীরা

দিনাজপুরের খানসামা উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম মূল্যায়ন পরীক্ষায় সহকারী শিক্ষকদের ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দেওয়ার ঘটনা প্রকাশ পেয়েছে। এতে Read more

লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর
লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতীতে  পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী(৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শনিবার (২৪ মে) বিকাল ৪টায়  উপজেলার মদাতি Read more

সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর
সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর

সড়ক ও রেলপথে চাপ কমিয়ে পর্যটন খাতসহ অর্থনীতি চাঙ্গা করতে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি বিমানবন্দরের মধ্যে দ্রুত Read more

ভারতের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল হবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
ভারতের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল হবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দু’দিনের সফরে ভারত যাওয়ার আগে এ Read more

হাসিনার আজীবন সদস্যপদ বাতিল হচ্ছে
হাসিনার আজীবন সদস্যপদ বাতিল হচ্ছে

শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্যপদ দেওয়া হয়েছিল। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছিল Read more

মাথাব্যথা দ্রুত কমাতে কয়েকটি টিপস
মাথাব্যথা দ্রুত কমাতে কয়েকটি টিপস

মাথাব্যথা একটি সাধারণ রোগ যা অনেকেই তাদের জীবনের কোন না কোন সময়ে অনুভব করেন। তা টেনশন মাথাব্যথা, মাইগ্রেন, অথবা সাইনাসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন