ইরান যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং সহিংসভাবে দমন করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করে এগিয়ে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার (০৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেন, ‌‌আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেকোনও সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে। গত তিন বছরের মধ্যে ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে ইতোমধ্যে দেশটিতে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। বৃহস্পতিবার ইরানে টানা পঞ্চম দিনের মতো চলা বিক্ষোভের মাঝে ওই মন্তব্য করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার দেশটির একাধিক শহরে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত সাত বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভ নতুন নতুন শহরে ছড়িয়ে পড়েছে।এর আগে, মার্কিন এক কর্মকর্তা বলেন, এই বিক্ষোভ সরকারের বহু বছরের ব্যর্থতার বিরুদ্ধে জনগণের গভীর ক্ষোভের প্রতিফলন। বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ওই অস্থিরতাকে ইরানি জনগণের ‘‘স্বাভাবিক ক্ষোভের’’ প্রকাশ বলে অভিহিত করেছেন।ওই কর্মকর্তা বলেন, সরকারের ব্যর্থতা ও অজুহাতের বিরুদ্ধে ইরানি জনগণের স্বাভাবিক ক্ষোভের প্রতিফলন এ বিক্ষোভ। তিনি বলেন, ‘‘তেহরান কয়েক দশক ধরে অর্থনীতি, কৃষি, পানি ও বিদ্যুৎ খাতকে গুরুত্ব দেয়নি, অথচ ‘‘সন্ত্রাসী প্রতিনিধিগোষ্ঠী ও পারমাণবিক অস্ত্র গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করেছে।’’বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ‘‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’’ ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়েছে। রাজধানী তেহরান ও ইসফাহান থেকে শুরু করে লোরেস্তান, মাজানদারান, খুজেস্তান, হামাদান ও ফারস-সহ এক ডজনেরও বেশি শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা শাসনব্যবস্থা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনীর পদত্যাগের দাবিতে স্লোগানও দিয়েছেন।সূত্র: এএফপি, রয়টার্স।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে’
‘পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ভারত পাকিস্তানেরের পাল্টাপাল্টি হামলার খবর প্রাধান্য পেয়েছে। এ নিয়ে বিশ্ব নেতাদের উদ্বেগ, শেয়ার বাজারে পতন Read more

ভারতের আর ‘ছাড় নয়’: মহসিন নকভি
ভারতের আর ‘ছাড় নয়’: মহসিন নকভি

দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট Read more

ভূঞাপুরে ধ্বংসের মুখে বৈশাখের আনন্দ শোভাযাত্রা
ভূঞাপুরে ধ্বংসের মুখে বৈশাখের আনন্দ শোভাযাত্রা

টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বৈশাখী আনন্দ শোভাযাত্রা এবছর ছিল অনেকটাই প্রাণহীন ও নিস্তেজ। জনসমাগম, সাজসজ্জা ও সাংস্কৃতিক উচ্ছ্বাস Read more

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে আমিরাবাদ ইউনিয়নের চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পুরান Read more

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির আগে গণভোটের প্রস্তাব জাকসু ভিপির
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির আগে গণভোটের প্রস্তাব জাকসু ভিপির

আসন্ন জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর আগে জনগণের মতামত যাচাই করতে গণভোট আয়োজনের প্রস্তাব করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় Read more

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে নেতানিয়াহুর সংবাদ সম্মেলন
মৃত্যুর গুঞ্জন উড়িয়ে নেতানিয়াহুর সংবাদ সম্মেলন

জেরুজালেমে বিদেশি সাংবাদিকদের সঙ্গে বিরল এক সামনাসামনি সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুরুতেই তিনি বললেন, ‘আমি বেঁচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন