চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে আমিরাবাদ ইউনিয়নের চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার লক্ষীপুর এলাকার মো. ফারুকের ছেলে মো. সোহেল রানা (২৬) এবং চট্টগ্রামের ভূজপুর থানার কাজিরহাট এলাকার আ. রহমানের ছেলে আবু বক্কর সিদ্দীক (১৪)।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কক্সবাজারগামী একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। খবর পেয়ে দোহাজারি হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়; সেটিকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ ও মোটরসাইকেল উদ্ধার করেছি। মোটরসাইকেল থানায় রাখা হয়েছে এবং লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
কাতারে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। সোমবার (২৩ জুন) এক ইমেইল বার্তায় দূতাবাস সবাইকে নিজ নিজ Read more

বাংলা নববর্ষে যেভাবে সংযুক্ত হয়েছিল পান্তা-ইলিশ
বাংলা নববর্ষে যেভাবে সংযুক্ত হয়েছিল পান্তা-ইলিশ

বাংলা নববর্ষ—শুধু একটি তারিখ নয়, বাঙালির আবেগ, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। বাংলা ক্যালেন্ডারে বছরের প্রথম দিনটি হলো পহেলা বৈশাখ। দিনটিকে Read more

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা
তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা

দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর কন্যা ও স্ত্রীসহ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে Read more

কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিম আর নেই
কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিম আর নেই

কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) Read more

বিএনপিই গণতন্ত্র ফিরিয়ে এনেছে : পুতুল
বিএনপিই গণতন্ত্র ফিরিয়ে এনেছে : পুতুল

বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন Read more

ম্যানহোলে পড়ে নিখোঁজ তাসনিমের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
ম্যানহোলে পড়ে নিখোঁজ তাসনিমের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন