যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত। তবে দিল্লির কয়েক বছর আগে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।সংবাদমাধ্যমটি জানায়, গতকাল সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন দাবি করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন থেকে দেশে ফেরার কয়েক ঘণ্টা পর ট্রাম্প ওই পোস্ট করেন।ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘ভারত এখন শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কয়েক বছর আগেই ওদের এটা করা উচিত ছিল। দুই দেশের সম্পর্ক এতদিন ধরে একতরফা বিপর্যয় ছাড়া আর কিছুই নয়।’ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতীয় পণ্যের ওপর ধার্যকৃত রপ্তানিশুল্ক ছিল ১৫ শতাংশ। গত ২০ জানুয়ারি ক্ষমতাগ্রহণ করেন ট্রাম্প। এরপর এপ্রিলে এই শুল্ক ২৫ শতাংশে উন্নীত করে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার তেল আমদানির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দেওয়া হয়। ফলে ভারতের ওপর আরোপিত শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে। গত ২৭ আগস্ট থেকে বর্ধিত এই শুল্ক কার্যকর হয়েছে।রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধ টিকিয়ে রাখতে সাহায্য করছে বলে অভিযোগ ট্রাম্পের। ভারতের পক্ষ থেকে এই কঠোর শুল্ক আরোপের পর প্রতিবাদ জানানো হয়েছে। তবে শুল্ক কমানো নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে দিল্লি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে ট্রাম্প দাবি করেন, উচ্চ শুল্কের হুমকির মুখে অন্যান্য দেশ যুক্তরাষ্ট্র বিশাল অর্থনৈতিক ছাড় দিতে রাজি হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে কাঁঠালের বাম্পার ফলন
নান্দাইলে কাঁঠালের বাম্পার ফলন

ময়মনসিংহের নান্দাইলে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন ও বেশি দাম পেয়ে খুশী চাষি। তাদের চোখে-মুখে তৃপ্তির হাঁসি। প্রতিটি Read more

গৌরনদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
গৌরনদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে সড়ক ধসের কারণে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী Read more

জীবননগরে বিজিবির অভিযানে ৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১
জীবননগরে বিজিবির অভিযানে ৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে এক স্বর্ণ চোরাকারবারীসহ সাড়ে ৪৮ লাখ টাকা মূল্যের ৩ Read more

ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

কেনাকাটার প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। দেখা গেল, রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন, ওই এলাকা বন্ধ। তখনই Read more

মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আলী হাসানের হাতে ছোট ভাই শাহাদাত হোসেন (৩৫) খুন হয়েছে। শনিবার (১ নভেম্বর) Read more

পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন