নাম তার  মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তবে অধিক পরিচিত জোনায়েদ সাকি নামে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি সাকি এবারের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে লড়বেন বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী জোনায়েদ সাকির জন্ম ১৯৭৩ সালে ৯ ডিসেম্বর। কখনো অভিযুক্ত হননি ফৌজদারি মামলায়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি উল্লেখ করেছেন ‘বিএ’ পাস। স্থায়ী ও বর্তমান ঠিকানা হিসেবে লিখেছেন বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রাম।২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, পেশায় প্রকাশক সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। আয়কর দিয়েছেন ৩৭ হাজার ৬৪০ টাকা।তবে আয় এবং সম্পদের দিক থেকে তার স্ত্রী অনেকটাই এগিয়ে। সাকির স্ত্রী পেশায় আলোকচিত্রী ও শিক্ষক তাসলিমা আখতারের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে এক কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা। তিনি আয়কর দিয়েছেন দুই লাখ ৭৩ হাজার ৪৪৮ টাকা।হলফনামায় উল্লেখ করা হয়েছে, জোনায়েদ সাকির বার্ষিক আয় সাত লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় এক লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২ হাজার ৭৯৫ টাকা এবং পেশা থেকে ৬ লাখ ৫০ টাকা।অন্যদিকে তার স্ত্রীর তাসলিমা আখতারে বার্ষিক আয় ২৩ লাখ নয় হাজার ২১১ টাকা। আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ চার লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে তিন লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, অন্যান্য পেশা থেকে ছয় লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি ও দোকান ভাড়া থেকে আট লাখ ২৮ হাজার টাকা।এছাড়া স্থাবর সম্পদের হিসেবে জোনায়েদ সাকির নামে ১১ একর অকৃষি জমি কথা উল্লেখ করা হয়েছে। তবে এতে মূল্য লেখা হয়নি। এছাড়া বেস্ট ওয়ে নেশন ওয়াইড হাউজিং লিমিটেডে তিনি তিন লাখ ২০ হাজার টাকা অগ্রীম জমা দিয়েছেন। তার স্ত্রীর নামে তার স্ত্রীর নামে রয়েছে ১৮ দশমিক ১৮ পয়েন্ট কৃষিজমি, যার মূল্য লেখা আছে ১৫ হাজার টাকা। এছাড়া ৩২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট ও ১৬৭ বর্গফুটের একটি দোকান রয়েছে, যার মূল্য ২৮ লাখ ৬৮ হাজার ৯৩৪ টাকা।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল
সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা চরাঞ্চলে তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতেরা। এ সময় ডাকাত দলটি তারা মিয়ার Read more

১০ শহীদসহ আরও ১৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
১০ শহীদসহ আরও ১৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

১০ জন শহীদসহ ৩ ক্যাটাগরির আহত আরও ১,৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। গতকাল সোমবার (২৮ জুলাই) Read more

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ

ঐকমত্য প্রতিষ্ঠা শুধু জাতীয় ঐকমত্য কমিশনের একক দায়িত্ব নয়। এটি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য সামাজিক-রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত দায়িত্ব Read more

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের
১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের

 আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসগুলোকে জরুরি Read more

ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে কপাল পুড়ল বাংলাদেশের
ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে কপাল পুড়ল বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারেও ভালো শুরু করে বাংলাদেশ। তবে Read more

কিশোরগঞ্জ রেলওয়েতে সংবাদ প্রকাশ ঘিরে দুই পক্ষের হাতাহাতি, আহত ১
কিশোরগঞ্জ রেলওয়েতে সংবাদ প্রকাশ ঘিরে দুই পক্ষের হাতাহাতি, আহত ১

কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজনের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় মানববন্ধন করে কর্মরত কর্মচারীদের একাংশ। এ সময় আরেকটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন