ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থেমেছে ম্যানচেস্টার সিটির। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। এতে গোলশূন্য ড্র হয় ম্যাচটি।স্টেডিয়াম অফ লাইটে ম্যানসিটিকে আতিথ্য দেয় সান্ডারল্যান্ড। ৮ বছর পর ইপিএলে ফেরা দলটি যেকোনো প্রতিপক্ষের কাছেই হয়ে দাঁড়াচ্ছে বড় চ্যালেঞ্জ। সব আসর মিলিয়ে ঘরের মাঠে শেষ ১০ ম্যাচে একটিও হারেনি সান্ডারল্যান্ড।এই ম্যাচে নিকো গঞ্জালেসের বদলি হিসেবে দীর্ঘ সময় পর মাঠে ফেরেন ২০২৪ সালের ব্যালন ডি’র জয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।খেলার শেষদিকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ালেও গোলের দেখা পায়নি সিটিজেনরা। ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জেতার পর পয়েন্ট হারালো সিটিজেনরা।৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনার সুযোগ কাজে লাগাতে পারলো না পেপ গার্দিওলার দল। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে মোদির পোস্ট!
বাংলাদেশের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে মোদির পোস্ট!

আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় Read more

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী খুন, পরিকল্পিত হত্যার তথ্য ফাঁস
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী খুন, পরিকল্পিত হত্যার তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স এলাকায় এক বাংলাদেশি নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নতুন নতুন তথ্য সামনে আনছেন তদন্তকারীরা। নিহত Nilufa Read more

বেরোবিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টা
বেরোবিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ১৬ জুলাই পালিত হতে যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের শাহাদত বার্ষিকী ও Read more

নির্বাচনের পর পুরোনো ঠিকানায় ফিরে যাব: ধর্ম উপদেষ্টা
নির্বাচনের পর পুরোনো ঠিকানায় ফিরে যাব: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কাজ সরকার করে যাচ্ছে। এ নির্বাচনের Read more

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে আবারও হামলা: ট্রাম্প
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে আবারও হামলা: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে, শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে তার মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা ‘খুবই কম’ বলে জানিয়েছেন মার্কিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন