ঢাকায় ঘন কুয়াশায় শীতের তীব্রতা আরও বেড়েছে। কোথাও কোথাও বইছে হিমেল বাতাস। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় ঢাকা শহর। শীতের দাপটে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত।শুক্রবার (০২ জানুয়ারি) ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার উপস্থিতি দেখা যায়। এতে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ঝাপসা পরিবেশে দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম দেখা গেছে। তবে জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন, তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ার কারণে একাধিক গরম পোশাক পরেও শীতের তীব্রতা সামাল দেওয়া কঠিন হয়ে উঠছিল।এদিকে বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়ার দেওয়া পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, মৌলবীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি, সরাসরি দেখার সুযোগ পাবেন যারা
আগামীকাল ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি, সরাসরি দেখার সুযোগ পাবেন যারা

ফিফা বিশ্বকাপের মূল ট্রফি আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় পৌঁছাবে। তবে এই ঐতিহাসিক ট্রফি সবাই সরাসরি দেখার সুযোগ পাবেন না। Read more

ভারতের দিল্লিতে ভয়াবহ আগুন
ভারতের দিল্লিতে ভয়াবহ আগুন

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণে অবস্থিত দিল্লি হাট নামে জনপ্রিয় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টা Read more

ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ
ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ

যশোরে ক্যান্সার আক্রান্ত এক নারীর মৃত্যুর দায় এক ক্লিনিকের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাকে জিম্মি করে মৃতের স্বজন Read more

জীবননগরে সড়কে চাঁদাবাজির সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক
জীবননগরে সড়কে চাঁদাবাজির সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক

জীবননগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দু'ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে।সোমবার Read more

৪০ দিন নিয়মিত নামাজ, শিশু-কিশোরদের জন্য পুরস্কার বাইসাইকেল
৪০ দিন নিয়মিত নামাজ, শিশু-কিশোরদের জন্য পুরস্কার বাইসাইকেল

কিশোরগঞ্জের মিঠামইনে একটানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ২৬ জন শিশু-কিশোর। সাইকেল উপহার Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নুরুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।আজ রবিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন