রাজশাহীতে ইয়াবা বড়িসহ ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শাকিবুল হাসান ওরফে লিটন (৩০)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বিলপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত মনিরুল ইসলাম মন্টু।পুলিশ জানায়, শাকিবুল হাসান মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার বরইকুড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী।এসআই ইয়ামিন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি বসে ছিলেন। তাদের পাশেই রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন শাকিবুল হাসান। তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় তিনি নিজেই বাদী হবেন। শুক্রবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।তবে শাকিবুল হাসান যে ছাত্রদল নেতা তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি এসআই ইয়ামিন আলী। তিনি বলেন, নতুন দায়িত্বে যোগ দেওয়ায় এ বিষয়ে তার বিস্তারিত জানা নেই।এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিবুল হাসান দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তার নিজস্ব ফেসবুক আইডিতেও পরিচয় হিসেবে ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহনপুর উপজেলা ছাত্রদল’ উল্লেখ রয়েছে।এ বিষয়ে মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। ঘটনাটি শুনেছি। এ ধরনের ঘটনার দায় সংগঠন নেবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে এমন কর্মকাণ্ডে জড়িত থাকেন, সেটি তার নিজস্ব বিষয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে সিজারের বিল দিতে না পারায় ‘বাচ্চা বিক্রির’ চাপ!
নীলফামারীতে সিজারের বিল দিতে না পারায় ‘বাচ্চা বিক্রির’ চাপ!

নীলফামারীর ডোমার উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি করার জন্য স্বজনদের ওপর Read more

পাকিস্তানের প্রশংসা করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী: রিপোর্ট
পাকিস্তানের প্রশংসা করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী: রিপোর্ট

সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যে আজ শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। এরপর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের প্রশংসা Read more

বিউটি পার্লারে জালনোট ও বিদেশি অস্ত্র! আটক ৩ নারী
বিউটি পার্লারে জালনোট ও বিদেশি অস্ত্র!  আটক ৩ নারী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে জালনোট ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার(২২ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর আদালত পাড়ায় বউ সাজ Read more

সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: প্রশ্ন রিজভীর
সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: প্রশ্ন রিজভীর

সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, এমন প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে ভোটাধিকারের Read more

এবার যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা
এবার যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৪৮) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন