বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে মারা যান নিরব হোসেন (৫৫)। এই ঘটনার পর তার পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার তার জানাজায় বিএনপির নেতারা উপস্থিত থেকে তারেক রহমানের পক্ষে এই ঘোষণা দেন।নিরব হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। ঢাকার বড় মগবাজার এলাকার ডাক্তার গলিতে একটি ভাড়া বাসায় তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করেই সংসার চালাতেন।নিরবের একমাত্র ছেলে তাহসীন হোসেন নাহিয়ান (১৫) গত বছরের জুলাই মাসে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। ওই বছরের ৪ আগস্ট ঢাকার ধানমন্ডি সাইন্স ল্যাব এলাকায় মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে তিনি পঙ্গুত্ব বরণ করতে বাধ্য হন। বুধবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মো. নিরব হোসেন মারা যাওয়ার সময়ও তার ছেলে তাহসীন ঢাকার সিএমইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।বৃহস্পতিবার দুপুর ২টায় স্থানীয় বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিরব হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্থানীয়দের সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াত মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ এবং বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার জানাজায় অংশ নেন।বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান বলেন, “তিনি তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে এসেছেন নিহতের পরিবারের খোঁজ-খবর নেওয়ার জন্য। বিএনপি ও তারেক রহমান সব সময় নিহত নিরব হোসেন এবং জুলাই যোদ্ধা তাহসীন হোসেনের পরিবারের পাশে থাকবেন।”নিরব হোসেনের স্ত্রী তাহেরা বেগম (৪০) বলেন, “সংসারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। পঙ্গুত্ববরণ করা ছেলে তাহসীন, মেয়ে নাফিজা নওরীনসহ তিন সদস্যের সংসার। আমাদের পরিবারের পাশে থাকায় তারেক রহমান ও তার দলকে আমরা চীরকৃতজ্ঞ।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধ মানবজাতির জন্য কলঙ্ক: পোপ লিও
ইরান যুদ্ধ মানবজাতির জন্য কলঙ্ক: পোপ লিও

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনা সভায় পোপ লিও মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধকে পুরো মানবজাতির জন্য একটি কলঙ্ক এবং ঈশ্বরের কাছে Read more

‘তারেক রহমান সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন’
‘তারেক রহমান সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেয়ার পর থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭-৮ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন বলে Read more

যাত্রা বিরতি ও সংস্কারের দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ
যাত্রা বিরতি ও সংস্কারের দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। Read more

মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ: ট্রাম্পের চ্যালেঞ্জ
মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ: ট্রাম্পের চ্যালেঞ্জ

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যৌথ যুদ্ধের তৃতীয় সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছেন, যা তার প্রেসিডেন্সির ভবিষ্যৎ নির্ধারণ করে Read more

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম। ফলে ক্ষোভে, দুঃখে নিজের গাঁয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী!বৃহস্পতিবার (১ মে) সকাল Read more

ঢাবির উদ্যোগে বকুলতলায় শরৎ উৎসব ১৬ অক্টোবর
ঢাবির উদ্যোগে বকুলতলায় শরৎ উৎসব ১৬ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় চালুকলা অনুষদের বকুলতলায় আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শরৎ উৎসব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন