বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে লড়াই করার মতো পুঁজি পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সাহিবজাদা ফারহানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানের বড় সংগ্রহ পেয়েছে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্স রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠায়। শুরুটা অবশ্য ভালো হয়নি রাজশাহীর। দলীয় ১২ রানে তানজিদ হাসান তামিম মাত্র ৬ বলে ২ রান করে ফিরে যান। এরপর ক্রিজে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ইনিংস সামলানোর পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন সাহিবজাদা ফারহান। দুজন মিলে নিয়মিত বাউন্ডারিতে স্কোর এগিয়ে নেন।পাওয়ারপ্লের ছয় ওভারে এক উইকেট হারিয়ে ৫০ রান তোলে রাজশাহী। পাওয়ারপ্লে শেষ হওয়ার পরও শান্ত ও ফারহানের আগ্রাসন থামেনি। দুজনের ব্যাটে ভর করেই দ্রুত এগোচ্ছিল দলের ইনিংস। তবে দলীয় ১০৫ রানের মাথায় অপ্রত্যাশিত এক রান আউটে কাটা পড়েন শান্ত। অধিনায়ক ৩০ বলে ৪১ রান করে ফিরে যান।শান্তর বিদায়ের পর থেকেই রাজশাহীর ইনিংসে ধস নামে। চারে নেমে মুশফিকুর রহিম ১০ বলে ৯ রান করেন। পাঁচ নম্বরে মোহাম্মদ নওয়াজ করেন ১১ বলে ১০ রান। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে রাজশাহী। নতুন ব্যাটাররা কেউই ক্রিজে থিতু হতে পারেননি।এক পর্যায়ে ১০৫ রান থেকে মাত্র ৩৮ রানের ব্যবধানে ৬ উইকেট হারায় রাজশাহী। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামে তাদের ইনিংস। সাহিবজাদা ফারহান একাই ব্যতিক্রম ছিলেন। দারুণ এক ফিফটি করে দলের সংগ্রহে বড় ভূমিকা রাখেন তিনি। ফারহান, শান্ত ও নওয়াজ ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।রংপুর রাইডার্সের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফাহিম আশরাফ, নেন তিনটি উইকেট। আলিস আল ইসলাম পান দুটি উইকেট। আর একটি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদের আল্টিমেটাম দুই মাসেও বাস্তবায়ন হয়নি
অবৈধ স্থাপনা উচ্ছেদের আল্টিমেটাম দুই মাসেও বাস্তবায়ন হয়নি

দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র সাতকানিয়ার কেরানীহাটে অবৈধ দোকান ও স্থাপনা সরাতে মাইকিং করে দেওয়া এক সপ্তাহের আল্টিমেটাম দুই মাস পেরিয়ে Read more

আড়াই বছর পর ৩ চালানে ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ
আড়াই বছর পর ৩ চালানে ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ

আড়াই বছর বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এরই মধ্যে এক সপ্তাহে ৩টি Read more

রামুতে বাস–নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২
রামুতে বাস–নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক এলাকার কাছে যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন Read more

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত Read more

চট্টগ্রামে স্পার আড়ালে দেহব্যবসার ঝড়, নেপথ্যে ছদ্মবেশী ভূয়া সাংবাদিক চক্র
চট্টগ্রামে স্পার আড়ালে দেহব্যবসার ঝড়, নেপথ্যে ছদ্মবেশী ভূয়া সাংবাদিক চক্র

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের ছায়ায় প্রশাসনিক শৈথিল্যের সুযোগে চট্টগ্রাম মহানগরীতে আশঙ্কাজনক হারে বিস্তৃত হয়েছে “স্পা সেন্টার” নামের ছদ্মবেশী ভিআইপি পতিতালয়। আধুনিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন