চট্টগ্রামের মিরসরাইয়ে লক্ষাধিক টাকার দুইটি অবৈধ মাছ ধরার জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলার সাহেরখালী ঘাট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে কম্বিং অপারেশন ২০২৬ এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। এসময় বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, অভিযান শেষে ডোমখালি, সাহেরখালী, বামন সুন্দর ও ষোলগেট মাছ ঘাট পরিদর্শন করা হয়। এসময় মাছঘাট সমূহে উপস্থিত জেলে, মাছ বিক্রেতা ও নৌযান মালিকদের কম্বিং অপারেশন ২০২৬ বিষয়ে অবগত করা হয়েছে।উল্লেখ্য, অবৈধ বেহুন্দি সহ অন্যান্য অবৈধ জলের বিরুদ্ধে বিশেষ কম্বিং অপারেশন ২০২৬ এর প্রথমধাপ ০১-০৭ জানুয়ারি পরিচালিত হবে। ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসব্যাপী চার ধাপে পূর্ণিমা ও অমাবস্যাকে কেন্দ্র করে অভিযান পরিচালিত হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লো সেলসোর গোলে আর্জেন্টিনার জয়
লো সেলসোর গোলে আর্জেন্টিনার জয়

জিওভানি লো সেলসোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে ১-০ ব্যবধানে হারাল মেসিবিহীন আর্জেন্টিনা। যদিও মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ছিল Read more

আকাশে মেঘ নেই, মাঠে নেই জল: ফুলবাড়ীর চাষিদের হাহাকার
আকাশে মেঘ নেই, মাঠে নেই জল: ফুলবাড়ীর চাষিদের হাহাকার

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভরা বর্ষাকালেও খরা, চরম দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরা। চলছে আষাঢ় মাস। বর্ষার ভরা মৌসুম। তবুও Read more

১৩ পদে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়
১৩ পদে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ‘উপসহকারী প্রকৌশলী’ (অসামরিক) পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে।আগ্রহীরা ২০২৬ সালের ৮ জানুয়ারি Read more

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিজের ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. সুজন প্রধান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার Read more

কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি শান্ত হবে : ম্যাখোঁ
কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি শান্ত হবে : ম্যাখোঁ

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতি আগামী কয়েক ঘণ্টার মধ্যে শান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল Read more

ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: চিফ প্রসিকিউটর
ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: চিফ প্রসিকিউটর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন