নতুন বছরের প্রথম দিন থেকেই সঞ্চইপত্রে সুদহার কমিয়েছে সরকার। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে কেনা সঞ্চয়পত্রে মেয়াদ শেষে মুনাফা মিলবে গড়ে সাড়ে ১০ শতাংশের কাছাকাছি, যা এতদিন ছিল প্রায় ১২ শতাংশ।আগামী ছয় মাস-জানুয়ারি থেকে জুন পর্যন্ত কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে  নতুন এই হার কার্যকর হবে। তবে আগে কেনা সঞ্চয়পত্রে আগের হারেই মুনাফা পাবেন গ্রাহকরা।বৃহস্পতিবার (১ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা একটি সার্কুলার থেকে এ তথ্য জানা গেছে। বর্তমানে সরকার চার ধরনের সঞ্চয়পত্র চালু রেখেছে। পাশাপাশি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট নামে একটি সঞ্চয় স্কিম রয়েছে। প্রতিটি স্কিমে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের জন্য এক হার এবং এর বেশি বিনিয়োগের ক্ষেত্রে আলাদা হার নির্ধারণ করা হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারেন। এ ছাড়া ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব ও প্রবাসীদের জন্য তিন ধরনের বন্ডে বিনিয়োগের সুযোগ রয়েছে, যেখানে সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে।নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা বা তার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৪৪ শতাংশ হারে। গত জুলাই–ডিসেম্বরে যা ছিল ১১ দশমিক ৮৩ শতাংশ। এর বেশি বিনিয়োগে মুনাফা কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪১ শতাংশে।তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৪৮ শতাংশ। আগে এটি ছিল ১১ দশমিক ৮২ শতাংশ। এর বেশি বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৪৩ শতাংশ।পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা কমিয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ করা হয়েছে, যা আগে ছিল ১১ দশমিক ৯৮ শতাংশ। এর বেশি বিনিয়োগে মুনাফা হবে ১০ দশমিক ৪১ শতাংশ।একইভাবে, পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৫৪ শতাংশ। এর বেশি বিনিয়োগে মুনাফা মিলবে ১০ দশমিক ৪১ শতাংশ হারে।এ ছাড়া তিন বছর মেয়াদি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট হিসাবেও মুনাফা কমেছে। সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৪৮ শতাংশ এবং এর বেশি বিনিয়োগে ১০ দশমিক ৪৩ শতাংশ। মেয়াদ পূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙানো হলে বিভিন্ন বছরে মুনাফা আরও কম হারে দেওয়া হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই: সালাহউদ্দিন আহমেদ
প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, হাজারো নেতাকর্মীদের গুম, খুনের রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই ফেরাব, ইনশাআল্লাহ।শনিবার Read more

রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!
রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!

খাগড়াছড়ির রামগড়ে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার Read more

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার
বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার Read more

মার্চে রাজনৈতিক সহিংসতায় ২৩ জন নিহত, ১৮ জনই বিএনপির
মার্চে রাজনৈতিক সহিংসতায় ২৩ জন নিহত, ১৮ জনই বিএনপির

গত মার্চ মাসে দেশে ৯৭টি রাজনৈতিক সহিংসতায় ২৩ জন নিহত হয়েছেন। নিহতের এ সংখ্যা গত ফেব্রুয়ারি মাসের চেয়ে দ্বিগুণেরও বেশি। Read more

মা ইলিশ সংরক্ষণে মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু
মা ইলিশ সংরক্ষণে মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ২২ দিন সব প্রজাতির মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল, জরিমানা Read more

লাদাখে রাজ্য স্বীকৃতির দাবিতে জেন-জিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০
লাদাখে রাজ্য স্বীকৃতির দাবিতে জেন-জিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০

ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে রাতভর অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন