মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারের এই পদক্ষেপে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, ‘আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে।’তিনি আরও বলেন, বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ইউজ মোবাইল ফোন আনা হয়। এনে কিছুটা রিপাবলিশ করে এটা বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হয়। আশা করা হচ্ছে, বাংলাদেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে।নতুন বছরে শিক্ষার্থীদের বই দেওয়া প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘১৫ জানুয়ারির মধ্যে সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে ১২৩টি পুস্তকের ভুল সংশোধন করা হয়েছে।’এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ বই শিক্ষার্থীদের তুলে দেওয়া হয়েছে। সময়মতো যেন বাকি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া যায়, সে জন্য সরকার কাজ করছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট
অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট

 দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।গত Read more

‘দেশের সবচেয়ে বড় মাফিয়া এখন এনসিপি’
‘দেশের সবচেয়ে বড় মাফিয়া এখন এনসিপি’

‘শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, এখন আমরাই দেশের সবচেয়ে বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই’-এমন বিস্ফোরক Read more

বাঘাইছড়ির মারিশ্যা দীঘিনালা সড়কে পাহাড় ধস, যানচলাচল বন্ধ
বাঘাইছড়ির মারিশ্যা দীঘিনালা সড়কে পাহাড় ধস, যানচলাচল বন্ধ

রাতভর টানা মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ১০ কিলোমিটার ও ১৪ কিলোমিটার নামক বেশ কিছু স্থানে পাহাড় ধসে পড়ে। শনিবার Read more

তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা
তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা

রংপুরের তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে এক মাদকসেবিকে জেল ও জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার Read more

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা
শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা

কক্সবাজারের চকরিয়ায় আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা। চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। বর্তমানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন