লক্ষ্মীপুরে ১০ কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় হাফেজদের বাবাদের। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার তা’লীমুল উম্মাহ ইসলামী একাডেমী মিলনায়তনে এ আয়োজন করা হয়। কোরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক। এদিকে, ১০ হাফেজকে পাগড়ি ও সন্মাননা প্রদানকে কেন্দ্র করে ‘দস্তারবন্দী সম্মেলন ও ইসলামী মাহফিল’ এর আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে তা’লীমুল উম্মাহ ইসলামী একাডেমী’র পরিচালক এইচ.এম লোকমান মাজহারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বটতলী জামিয়া আশরাফুল মাদারিস’র মুহতামিম মুফতী মামুনুর রশীদ। মাদরাসা শিক্ষক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থি ছিলেন, রামগতি রওযাতুল উলূম ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা কামাল উদ্দিন তাহেরী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, বটতলী জামিয়া আশরাফুল মাদারিস’র মুহাদ্দিস মাওলানা সোলায়মান, সাবেক মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌরসভার সেক্রেটারি মাওলানা জাহিদ হোসাইন, বাংলাদেশে জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর পৌরসভা ১১ নং ওয়ার্ড’র সেক্রেটারি জামাল কবির, আবরার ফাউন্ডেশনের পরিচালক মোরশেদ আলম অমিসহ আরও অনেকে। বক্তারা বলেন, কুরআন মানবতার মুক্তির সনদ। পথহারা মানুষকে আলোর পথ দেখাতে আল্লাহতায়ালা কুরআন নাজিল করেছেন। আজকের অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে হলে আমাদের আবার কুরআনের কাছে ফিরে যেতে হবে। কারন, আল-কুরআন দুনিয়া ও আখেরাতের সকল সমস্যার সমাধান।আরও বলেন, কুরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কুরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাদের মধুর কণ্ঠে কুরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাদের দেখে সবাই কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সহপাঠীদের গোপন ছবি তুলে ‘সিনিয়র ভাই’কে পাঠান বাকৃবি ছাত্রী
সহপাঠীদের গোপন ছবি তুলে ‘সিনিয়র ভাই’কে পাঠান বাকৃবি ছাত্রী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের এক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীদের গোপনে Read more

চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা
চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা

চট্টগ্রামের চন্দনাইশের জুলাই গণঅভ্যুত্থানে গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধা  হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ Read more

দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও Read more

রোববার থেকে বাজারে আসছে পরিবেশবান্ধব সোনালি ব্যাগ
রোববার থেকে বাজারে আসছে পরিবেশবান্ধব সোনালি ব্যাগ

দেশের বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বা সোনালি ব্যাগ। আগামী রোববার এ ব্যাগের বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হবে। বস্ত্র ও Read more

ঈদে আসছে হানিফ সংকেতের বিশেষ আয়োজন ‘ইত্যাদি’
ঈদে আসছে হানিফ সংকেতের বিশেষ আয়োজন ‘ইত্যাদি’

ঈদের আনন্দ মানেই টেলিভিশনের পর্দায় বিভিন্ন অনুষ্ঠান। আর সেই বিনোদনের কেন্দ্রবিন্দুতে কয়েক যুগ ধরে নিজের রাজত্ব ধরে রেখেছে জনপ্রিয় ম্যাগাজিন Read more

আল-আইনকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের নক আউটে ম্যান সিটি
আল-আইনকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের নক আউটে ম্যান সিটি

ঘরোয়া ও মহাদেশীয় ফুটবলে সাফল্য পাওয়া দলগুলো যখন বিশ্বমঞ্চে পা রাখে, তখন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের। এমনই এক কঠিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন