এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। অনেক ভারতীয় ক্রিকেট সমর্থক এবং কিছু ধর্মীয় নেতা দাবি তুলেছেন যে, মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়। কেকেআর মালিক শাহরুখ খানকেও এ নিয়ে সমালোচনা করা হয়েছে।এমন অবস্থায় নড়েচড়ে বসেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারা নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মুস্তাফিজের ব্যাপারে সরকারের কাছ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই।বিসিসিআইর এক উচ্চপদস্থ ইনসাইডস্পোর্টকে বলেছেন, ‘এটা একটা সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনও নির্দেশ এখনও আসেনি। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’তিনি আরও বলেন, ‘আমরা বুঝি এটি একটি স্পর্শকাতর বিষয়। কূটনৈতিক পরিস্থিতির ওপর আমাদের নজর আছে এবং আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র নয়। তাই নিয়ম অনুযায়ী মুস্তাফিজের আইপিএল খেলতে কোনো বাধা নেই।’আইপিএলে এখনও পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন তিনি, গড় ২৮.৪৫ এবং ইকোনমি ৮.১৩। বিশেষ করে ডেথ ওভারে তার স্লোয়ার-কাটার ভয়ঙ্কর। কেকেআর-এর বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবেন তিনি। দলটির স্কোয়াড এখন বেশ ভারসাম্যপূর্ণ, চতুর্থবারের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখছে তারা।প্রসঙ্গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। যার প্রভাব দেখা যাচ্ছে ক্রীড়াঙ্গনেও!আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ
শিবচরে গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ

‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে মাদারীপুরের শিবচরে লিফলেট বিতরণ করেছে গণ অধিকার পরিষদ ও Read more

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও Read more

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে ৪ দিনের তীব্র সামরিক যুদ্ধের অবসান ঘটেছে। তবে ভারত-অধিকৃত কাশ্মিরের সীমান্তবর্তী গ্রামের অনেক বাসিন্দা পাকিস্তানের Read more

টানা ৪র্থ দিনের মতো নগরভবন আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
টানা ৪র্থ দিনের মতো নগরভবন আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৪র্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ Read more

২০২৪ সালে বিদেশি বিনিয়োগ কমে ১.২৭ বিলিয়ন ডলার
২০২৪ সালে বিদেশি বিনিয়োগ কমে ১.২৭ বিলিয়ন ডলার

দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, ডলার সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ২০২৪ সালে বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন