মাদকবাহী সন্দেহে নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। তবে ঠিক কোথায় এ হামলা হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। একইসঙ্গে বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে ঘটনাস্থলে মার্কিন কোস্টগার্ডকে তৎপর হওয়ার নির্দেশও দেয়া হয়েছে। খবর আল জাজিরাবুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানায়, হামলাটি কোথায় হয়েছে— সে তথ্য প্রকাশ করা হচ্ছে না। আগে যেসব হামলা হয়েছে, তার বেশিরভাগই ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ঘটেছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় সাউদার্ন কমান্ড যে ভিডিও প্রকাশ করেছে তাতে কয়েকটি নৌকাকে পাশাপাশি এগোতে দেখা যায়। বিবৃতিতে বলা হয়, নৌকাগুলো পরিচিত মাদক পাচার রুটে চলছিল এবং হামলার আগে তারা নিজেদের মধ্যে মাদক আদান–প্রদান করেছে। তবে এসব দাবির পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করা হয়নি।বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রথম অভিযানে একটি নৌকায় থাকা তিন ‘নার্কো–টেররিস্ট’ নিহত হয়’। পরে অন্য দুই নৌকার লোকজন পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। এরপরের হামলায় সেসব নৌকাও ডুবিয়ে দেয়া হয়। পরে জানানো হয়, দ্বিতীয় দফা হামলায় আরও দুইজন নিহত হয়।সামরিক বাহিনী বলেছে, কোস্টগার্ডকে জানানো হয়েছে যাতে তারা ‘সার্চ অ্যান্ড রেসকিউ সিস্টেম’ সক্রিয় করে। এর আগে গত সেপ্টেম্বরের একটি হামলার পর উল্টে যাওয়া নৌকায় ফের হামলা চালিয়ে বেঁচে থাকা ব্যক্তিদের হত্যার পর যুক্তরাষ্ট্র প্রবল সমালোচনার মুখে পড়েছিল। কিছু ডেমোক্রেটিক আইনপ্রণেতা ও আইন বিশেষজ্ঞ মনে করেন, ওই হামলায় অপরাধ সংঘটিত হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও কিছু রিপাবলিকান আইনপ্রণেতা বলছেন, হামলাটি আইনসঙ্গতই ছিল।বার্তাসংস্থা রয়টার্সের খবরে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, আটজন নৌকা ছেড়ে সাগরে ঝাঁপ দিয়েছিল এবং প্রশান্ত মহাসাগরে তাদের খোঁজ চলছে। কোস্টগার্ড জানিয়েছে, একটি সি-১৩০ উড়োজাহাজ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে এবং আশপাশের নৌযানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।অবশ্য ট্রাম্প প্রশাসনের সময়ে এ ধরনের হামলায় এর আগেও বেঁচে যাওয়া লোক পাওয়া গেছে। অক্টোবরে এমনই দুইজনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। ওই মাসের শেষে আরেকটি হামলার পর মেক্সিকোর পক্ষ থেকেও উদ্ধার অভিযান শুরু হয়, তবে সেই ব্যক্তিকে আর পাওয়া যায়নি।এদিকে বুধবারের হামলাসহ এ পর্যন্ত নৌকায় মোট ৩৩টি হামলার খবর প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। এতে অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে। মাদকদ্রব্যের প্রবাহ ঠেকাতে এটি ‘কঠোর ব্যবস্থা’ হিসেবে তুলে ধরেছে ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলের সঙ্গে এক ধরনের ‘সশস্ত্র সংঘাতে’ রয়েছে।এই অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সামরিক উপস্থিতিও বাড়িয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে ১৫ হাজারের বেশি সৈন্য মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ— মাদুরো ‘নার্কো–টেররিজমে’ জড়িত। তবে কারাকাস এ অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের সরকারকে সরিয়ে দেশের বিশাল তেলসম্পদ দখল করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।এছাড়া ট্রাম্প সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার এমন একটি এলাকায় হামলা চালিয়েছে, যেখানে নৌকায় করে মাদক তোলা হয়। এটিই প্রথমবারের মতো ভেনেজুয়েলার ভেতরে স্থলভাগে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা বলে উল্লেখ করা হয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চালায়নি। এর আগেও ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার জন্য তিনি সিআইএকে অনুমতি দিয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলমান আন্দোলন নিয়ে যা বললেন বাকৃবি উপাচার্য
চলমান আন্দোলন নিয়ে যা বললেন বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) টানা এক মাস যাবৎ কম্বাইন্ড (বিএসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলন করছেন পশুপালন ও Read more

চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান
চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে Read more

নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০
নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০

নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যে একটি বাজারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে এবং আরো কয়েকজনকে অপহরণ করা হয়েছে বলে রবিবার Read more

কাতার সফরে অর্থনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়
কাতার সফরে অর্থনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস একটি গুরুত্বপূর্ণ সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন। চার দিনের এই সফরে Read more

ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫
ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫

ঢাকার ধামরাইয়ে সাবু (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্বশুর ও শালাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য Read more

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির দায় ওপর চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির দায় ওপর চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন