সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতকের গলা কেটে হত্যা করেছে জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক পাষণ্ড মা ও তার স্বজনরা। এরপর বাড়ির পেছনে গর্ত খুঁড়ে লাশ মাটিচাপা দেওয়ার সময় প্রতিবেশীরা দেখে ফেলেন। ফলে টয়লেটের ভেতরে নবজাতকের লাশ লুকিয়ে রেখে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতেরদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানান, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতেরদিয়ার গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসের প্রায় ১ বছর আগে একই ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে করিম মণ্ডলের সঙ্গে বিয়ে হয়। ৬ মাস সংসারের পর তাদের বনিবনা না হওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে যান জান্নাতুল ফেরদৌস।এরপর করিম মণ্ডল দ্বিতীয় বিয়ে করেন। কিছুদিন পর সেই স্ত্রীও পরকীয়া প্রেমিকের পরামর্শে গত ২৭ অক্টোবর করিম মণ্ডলকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করে।এদিকে ডিভোর্সি জান্নাতুল ফেরদৌসের গর্ভে করিমের ঔরসজাত সন্তান ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে। বিষয়টি গোপন রাখে জান্নাতুল ফেরদৌস ও তার পরিবার। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর রাতে জান্নাতুল ফেরদৌস একটি কন্যাসন্তান প্রসব করেন।এরপর জান্নাতুল ফেরদৌস ও তার মা আল্পনা খাতুন মিলে সদ্যভূমিষ্ঠ নবজাত শিশুটিকে গলা কেটে হত্যার পর লাশ বাড়ির পেছনে মাটি খুঁড়ে মাটিচাপা দেওয়ার সময় প্রতিবেশীরা দেখে ফেলেন। পরে টয়লেটের মধ্যে শিশুটির লাশ লুকিয়ে রেখে বাড়ির সবাই দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।এ বিষয়ে করিম মণ্ডলের মা নাজমা বেগম, বাবা নবী মণ্ডল ও বোনের জামাই রমজান আলী জানান, করিমের সঙ্গে জান্নাতুল ফেরদৌসের বিয়ের ৬ মাস পরেই ডিভোর্স হয়ে যায়। এরপর দ্বিতীয় বিয়ে করেন করিম মণ্ডল। বিয়ের কিছুদিন পর দ্বিতীয় স্ত্রী তার পরকীয়া প্রেমিকের পরামর্শে তাকে খাদ্যের সঙ্গে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করে। এখন করিমের একমাত্র স্মৃতি ছিল জান্নাতুল ফেরদৌসের গর্ভের সন্তান। সেই সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পর গলা কেটে হত্যা করে করিমের স্মৃতিটুকুও মুছে দিল পাষণ্ডরা।এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নবজাতকের লাশ উদ্ধার ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুর কলেজ মসজিদ সংলগ্ন এলাকায় ময়লার ভাগাড়, শিক্ষার্থী ও মুসল্লিদের উদ্বেগ
নাগরপুর কলেজ মসজিদ সংলগ্ন এলাকায় ময়লার ভাগাড়, শিক্ষার্থী ও মুসল্লিদের উদ্বেগ

টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সীমানা ঘেঁষে দীর্ঘদিন ধরে বাজার ও আশপাশের এলাকার কিছু অসচেতন মানুষ ময়লা-আবর্জনা ফেলে আসছেন। বিশেষ করে Read more

পাকুন্দিয়ায় মসজিদে ইতিকাফ অবস্থায় মুসল্লির মৃত্যু
পাকুন্দিয়ায় মসজিদে ইতিকাফ অবস্থায় মুসল্লির মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মসজিদে ইতিকাফ পালনরত অবস্থায় আবুল হাশিম (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সুখিয়া Read more

মামলার আসামি হয়েও ওসি পদে পদায়ন!
মামলার আসামি হয়েও ওসি পদে পদায়ন!

নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় প্রধান আসামি থাকা সত্ত্বেও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব Read more

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা
সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করাদেশের নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠকে Read more

জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন ইরেশ যাকের: ফারুকী
জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন ইরেশ যাকের: ফারুকী

এবার ইরেশ যাকেরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নিয়ে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, মামলার বিষয়ে তদন্ত হবে। এ সময় Read more

নান্দাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫
নান্দাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখি বাজারে আদম ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন