আমি আশা করিনি ম্যাডাম (খালেদা জিয়া) এত দ্রুত চলে যাবেন দুনিয়া ছেড়ে। আমি আশা করিনি, তাকে আমি পাব, আমার হাত থেকে তাকে আমি স্পর্শ করতে পারব—এমন আবেগতাড়িত কথা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালকের।বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার দাফন শেষে অ্যাম্বুলেন্সটি বেরিয়ে যাওয়ার পথে দেশের অন্যতম একটি টিভি চ্যানেল এর প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালক বলেন, এভায়কেয়ার থেকে তার বাসা, বাসা থেকে জানাজাস্থল, সেখান থেকে জিয়া উদ্যান—সবখানেই আমি নিজ হাতে তাকে উঠিয়েছি ও নামিয়েছি। তিনি বলেন, আমি চেয়েছিলাম, ম্যাডাম আরও বেঁচে থাকুক। আর ৫ বছর বেঁচে থাকলে দেশটা আরও উন্নত হতো। আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। ছোটবেলা থেকেই আমি তাকে দেখছি, তার বক্তব্য আমার ভালো লাগত। আমি মন থেকে তাকে পছন্দ করি।  এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা একটি পরিবর্তিত গণমাধ্যম দেখতে চাই: ভূমি সচিব
আমরা একটি পরিবর্তিত গণমাধ্যম দেখতে চাই: ভূমি সচিব

সাংবাদিকরা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছেন, সেটি জাতির গণতান্ত্রিক পরিমাপেরও প্রতিফলন বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস Read more

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

মিশর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুড শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) Read more

ঢাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ছুটি ১৭৪ দিন
ঢাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ছুটি ১৭৪ দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬) ক্লাস ছুটি থাকবে মোট ৭৫ দিন। সাপ্তাহিক ছুটি Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহার Read more

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান
২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন