গাজায় কাজ করা ডজনখানেক মানবিক সহায়তা সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির অভিযোগ, এসব সংস্থা নতুন কঠোর নিবন্ধন ও নিরাপত্তা শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। নতুন শর্ত অনুযায়ী, গাজায় কর্মরত ফিলিস্তিনি ও আন্তর্জাতিক কর্মীদের ব্যক্তিগত তথ্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হতো।ইসরায়েলের এই নিষেধাজ্ঞার আওতায় পড়া সংস্থাগুলোর তালিকায় রয়েছে বিশ্বের পরিচিত মানবিক সংগঠন অ্যাকশনএইড, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং চিকিৎসা সহায়তা সংস্থা মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইসরায়েলের ডায়াসপোরা অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের এই ঘোষণা দেয়, যখন গাজায় সাম্প্রতিক তীব্র ঝড়ে হাজার হাজার তাবু ধ্বংস হয়ে গেছে। এতে আগে থেকেই ভয়াবহ মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।এদিকে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, জাপান, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড- এই ১০ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার মানবিক পরিস্থিতির ‘নতুন করে অবনতির’ বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। তারা পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করেন।মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী জানান, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গাজার বেসামরিক মানুষরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কমছে।বিবৃতিতে আরও বলা হয়, এখনো ১৩ লাখ মানুষ জরুরি আশ্রয় সহায়তার প্রয়োজন অনুভব করছে। অর্ধেকের বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র আংশিকভাবে চালু রয়েছে ও সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সরবরাহের ঘাটতি রয়েছে। সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়া স্যানিটেশন অবকাঠামোর কারণে ৭ লাখ ৪০ হাজার মানুষ বিষাক্ত পানিতে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ ও তার সহযোগী সংস্থাগুলোকে গাজায় কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ও ইসরায়েলের আরোপ করা দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য আমদানিতে ‘অযৌক্তিক’ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান।ইসরায়েল এরই মধ্যে শত শত পণ্য গাজায় প্রবেশে বাধা দিয়েছে। দেশটির দাবি, এসব পণ্য হামাস সুড়ঙ্গ পুনর্নির্মাণ বা সামরিক কাজে ব্যবহার করতে পারে। এসব পণ্যের মধ্যে রয়েছে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও আশ্রয়সামগ্রী।পররাষ্ট্রমন্ত্রীরা আরও বলেন, গাজায় মানবিক সহায়তার প্রবাহ বাড়াতে সীমান্ত ক্রসিংগুলো খুলে দিতে হবে। তাদের ভাষায়, মানবিক সহায়তার জন্য পণ্য পরিবহনের করিডোরগুলো এখনও বন্ধ বা কঠোরভাবে সীমিত রয়েছে। এর মধ্যে রাফাহ ক্রসিংও রয়েছে, যা মিসরের সঙ্গে সরাসরি সংযোগকারী সবচেয়ে বড় প্রবেশপথ।যৌথ বিবৃতিতে বলা হয়, জটিল কাস্টমস প্রক্রিয়া ও ব্যাপক তল্লাশির কারণে পণ্য প্রবেশে বিলম্ব হচ্ছে, অথচ বাণিজ্যিক পণ্য তুলনামূলকভাবে সহজে প্রবেশের সুযোগ পাচ্ছে।বিবৃতিতে আরও যোগ করা হয়, সপ্তাহে ৪ হাজার ২০০ ট্রাক প্রবেশের লক্ষ্য ঠিক করা, যার মধ্যে প্রতিদিন ২৫০টি জাতিসংঘের ট্রাক অন্তর্ভুক্ত। এটি কোনো সর্বোচ্চ সীমা নয়, বরং ন্যূনতম মান হওয়া উচিত। এই লক্ষ্য বাড়ানো প্রয়োজন, যাতে প্রয়োজনীয় বিপুল পরিমাণ সহায়তা নিশ্চিতভাবে প্রবেশ করতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমে থাকা ক্ষোভ আর লোভে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থী নিলির
জমে থাকা ক্ষোভ আর লোভে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থী নিলির

বাসায় বাবা-মা, ভাই কিংবা ভাবি— কেউই ছিলেন না। সবাই পারিবারিক কাজে গ্রামের বাড়ি হবিগঞ্জে গিয়েছিলেন। রাজধানীর বাসায় বড় বোন ঝুমুর Read more

স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

উয়েফা নারী ইউরোতে নাটকীয়তায় ভরা ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ Read more

গৌরনদীতে সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
গৌরনদীতে সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপাড়া, বেলতলা খালের ওপর নির্মিত সেতুটি এখনো সাধারণ মানুষের কোনো Read more

আগামী বছরের পাঠ্যবইয়েও আসছে একগুচ্ছ পরিবর্তন
আগামী বছরের পাঠ্যবইয়েও আসছে একগুচ্ছ পরিবর্তন

নির্দিষ্ট দল ও ব্যক্তির অতিরঞ্জিত বন্দনা পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের অবদানকে যৌক্তিকরূপে উপস্থাপনের নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক Read more

সেপ্টেম্বরে শুরু এনসিএল টি-টোয়েন্টি, তিন ভেন্যুতে হবে খেলা
সেপ্টেম্বরে শুরু এনসিএল টি-টোয়েন্টি, তিন ভেন্যুতে হবে খেলা

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে গতবছর সফলভাবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজন করেছির বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারবাহিকতায় দ্বিতীয়বারের মোত Read more

বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড
বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড

বাজবল ঘরানার ক্রিকেট খেলে অভ্যস্ত ইংল্যান্ড। তাদের এই আগ্রাসী খেলা টেস্ট ফরম্যাটেও বাদ যায় না। যদিও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন