সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে বিমান হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউত দখল করে দক্ষিণপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)।এরপর থেকেই সৌদি জোট এসটিসিকে বন্দর থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছিল। তবে তারা না সরায় মঙ্গলবার মুকাল্লা বন্দরে সীমিত বিমান হামলা চালানো হয়। ইয়েমেন সরকার ও সৌদি আরব জানায়, হামলার লক্ষ্য ছিল এসটিসির জন্য বন্দরে আনা অস্ত্র। সরকারের সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র সরবরাহ করেছে।হামলার কয়েক ঘণ্টা পর সৌদি আরব এক বিবৃতিতে বলেছে, নিজেদের নিরাপত্তা তাদের জন্য ‘রেড লাইন’ এবং এটি যে কোনোভাবে রক্ষা করবে। পাশাপাশি, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে, গালফ অঞ্চলের আরব দেশগুলোর মধ্যে সৌহার্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে আমিরাত যথাযথ পদক্ষেপ নেবে।সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, শনিবার ও রোববার মুকাল্লা বন্দরে দুটি জাহাজ প্রবেশ করে যা জোটের অনুমতি ছাড়া এসেছে এবং তাদের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ ছিল। এই জাহাজ থেকে বিপুল পরিমাণ অস্ত্র খালাস করা হয়, যা এসটিসির জন্য আনা হয়েছিল।সৌদি সমর্থিত ইয়েমেন সরকার প্রধান রাশেদ আল-আলিমি মঙ্গলবার আমিরাতকে দেশের সব সেনাকে ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেন থেকে সরানোর নির্দেশ দিয়েছেন।সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার Read more

মাদারীপুরে গৃহবধূ খুন, স্বামী আটক
মাদারীপুরে গৃহবধূ খুন, স্বামী আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় রোকেয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে নিহতের স্বামী আবুল হোসেন মৃধাকে Read more

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীর চাকরিচ্যুতি, চিন্তায় স্বামীর মৃত্যু!
ইসলামী ব্যাংক থেকে স্ত্রীর চাকরিচ্যুতি, চিন্তায় স্বামীর মৃত্যু!

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুত করার ঘটনার পর স্ট্রোকজনিত কারণে এক স্বামীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যাক্তির নাম লিটন Read more

এলপি গ্যাসের দাম কমলো
এলপি গ্যাসের দাম কমলো

দেশে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা Read more

কীভাবে দুর্ঘটনার শিকার হলেন জোটা?
কীভাবে দুর্ঘটনার শিকার হলেন জোটা?

ফুটবল দুনিয়ায় নেমেছে শোকের ছায়া। পর্তুগিজ ও লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোটার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। একই Read more

৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল
৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ১৬টি সংস্থাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন