বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে সারাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া, মরহুমার নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন।প্রধান উপদেষ্টা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তাঁর নামাজে জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি।’প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করল। এই ছুটিকালীন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।ছুটিতে যা বন্ধ, যা খোলা থাকবেপ্রজ্ঞাপনে বলা হয়, ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।প্রজ্ঞাপনে যা যা ছুটির আওতার বাইরে থাকবে তা–ও উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো-ক. জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন।খ. হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন।গ. চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন।ঘ. জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন।প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আর আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাহিদ গ্রেফতার
গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাহিদ গ্রেফতার

গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৌর শাখার সহ-সভাপতি রাব্বি আল মাহদিকে (২২) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা। শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার Read more

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা রোববার ঢাকা সেনানিবাসে
সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা রোববার ঢাকা সেনানিবাসে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ Read more

ইরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা
ইরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ হামলায় প্রতিষ্ঠানটি Read more

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন ১০ বন্দি
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন ১০ বন্দি

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের ‘অরলিন্স জাস্টিস সেন্টার’ নামের একটি কারাগারের টয়লেটের পেছনের দেয়াল ভেঙে খুনের মামলার আসামিসহ ১০ জন বন্দি Read more

কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

চাকরিতে ডিপ্লোমা কোটা বাতিল ও বিএসসি ডিগ্রীধারী প্রকৌশলীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Read more

ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে ফাঁসির দড়িতে পুত্রবধুকে ঝুলতে দেখে আতকে ওঠেন নিহতের শশুর। অতঃপর প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন