সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা তার মৃত্যুতে বাকরুদ্ধ ও শোকস্তব্ধ।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তিনি ছিলেন আপসহীন নেত্রী, দেশমাতৃকার সাহসী কণ্ঠ এবং গণতন্ত্রের জননী। তার মৃত্যুতে যে শোক ও বেদনা আমরা অনুভব করছি, তা প্রকাশের ভাষা আমাদের জানা নেই।বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রেখে শ্রদ্ধা জানানোর জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: আয়শার ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: আয়শার ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে খুনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার গৃহকর্মী আয়েশার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে, Read more

‘ক্ষমতার ভর জনগণের কাছে নিতে সচেতনভাবে গণভোট দিতে হবে’
‘ক্ষমতার ভর জনগণের কাছে নিতে সচেতনভাবে গণভোট দিতে হবে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোটে সকলকেই অংশ নিতে হবে, Read more

সরিষাবাড়ীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
সরিষাবাড়ীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত মিয়া (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ এলাকায় এই Read more

দুই জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করল হামাস
দুই জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করল হামাস

ইসরাইলকে আরও দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ইসরাইলি  সেনাবাহিনীর কাছে কফিনগুলো হস্তান্তর Read more

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা
শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পৃথক ৬টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন