বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঙ্গলবারের দু’টি ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।স্থগিত হওয়া এই দুই ম্যাচের নতুন সূচি জানিয়েছে বিসিবি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিসিবি জানিয়েছে,  স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামী বুধবার অনুষ্ঠিত হবে। তবে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সাধারণত দিনের প্রথম ম্যাচ দুপুর ১টায় শুরু হলেও বুধবার প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচ, যা সাধারণত সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়, সেটি শুরু হবে রাত ৮টায়।পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল সিলেট টাইটান্সের। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের।এর আগে এক বিবৃতিতে বিসিবি জানায়, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং দেশের শোকাবহ পরিবেশের কারণে মঙ্গলবারের নির্ধারিত ম্যাচগুলো আয়োজন করা সম্ভব নয়। সংশোধিত সময়সূচি ও ভেন্যু সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো’
‘রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো’

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের Read more

জ্বালানি সংকটে মালয়েশিয়ায় চালু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’
জ্বালানি সংকটে মালয়েশিয়ায় চালু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’

জ্বালানি সংকটের মধ্যে স্থিতিশীলতা আনতে নতুন পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। আগামী ১৫ এপ্রিল থেকে দেশটির সরকারি কর্মচারীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ Read more

সহকর্মীদের ‘মানব আবর্জনা’ মন্তব্য করে বিতর্কে জাপানের মেয়র
সহকর্মীদের ‘মানব আবর্জনা’ মন্তব্য করে বিতর্কে জাপানের মেয়র

জাপানের রাজনৈতিক অঙ্গনে বিরল এক ঘটনায় ক্ষমা চাইতে হয়েছে ইয়োকোহামার মেয়র তাকেহারু ইয়ামানাকাকে। সহকর্মীদের ‘মানব আবর্জনা’বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন Read more

পাঁচ দফা দাবিতে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন
পাঁচ দফা দাবিতে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা প্রদানসহ পাঁচ দফা দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের Read more

নিরপরাধ মানুষ হত্যাকারী অভিশপ্ত ও চিরজাহান্নামি
নিরপরাধ মানুষ হত্যাকারী অভিশপ্ত ও চিরজাহান্নামি

ইসলামে বড় অপরাধ ও পাপসমূহের একটি হলো নিরপরাধ মানুষ হত্যা বা খুন। মানুষের হক সম্পর্কিত সবচেয়ে বড় অপরাধ এটি। ইসলামে Read more

নওগাঁয় দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, আসামির ১০ বছর কারাদন্ড
নওগাঁয় দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, আসামির ১০ বছর কারাদন্ড

নওগাঁর সাপাহারে টিভি দেখার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আজিমুদ্দিন (৫৫) নামের এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন