চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব গ্রহণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শিশু দুটির করুণ অবস্থার সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।জেলা প্রশাসকের নির্দেশনায় আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার উদ্ধার হওয়া শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় জেলা প্রশাসক শিশুদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিচয়, উদ্ধারের প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।শিশুদের শারীরিক দুর্বলতা ও অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি চিকিৎসা ব্যয় ও প্রাথমিক প্রয়োজন মেটাতে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, যাতে শিশুদের চিকিৎসা ও পরিচর্যায় কোনো ধরনের ঘাটতি না থাকে।এছাড়াও শিশুদের ভবিষ্যৎ নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন জেলা প্রশাসক। তিনি বলেন, শিশু দুটিকে একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে লালন-পালন এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।উল্লেখ্য, উদ্ধার হওয়া শিশুদের মধ্যে চার বছর বয়সী মেয়েশিশুর নাম আয়েশা এবং দুই বছর বয়সী ছেলেশিশুর নাম মোরশেদ। রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে বসে থাকা অবস্থায় স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশা চালক শিশু দুটিকে উদ্ধার করেন।পরে শিশুদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, এক আত্মীয় তাদের সড়কের পাশে রেখে চলে যান। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসনের তৎপরতায় শিশু দুটির চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়।জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসনের এই ভূমিকার প্রশংসা করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প
ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরান যদি নতুন করে পারমাণবিক কর্মসূচি চালু করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও বোমা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

টানা বৃষ্টিতে পর্যটন নগরীতে হতাশা, কক্সবাজার ছাড়ছেন হাজারো পর্যটক
টানা বৃষ্টিতে পর্যটন নগরীতে হতাশা, কক্সবাজার ছাড়ছেন হাজারো পর্যটক

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে পর্যটননির্ভর কক্সবাজারে নেমে এসেছে বিপর্যয়। চার দিন ধরে থামছে না বর্ষণ, সাগরও রয়েছে উত্তাল। Read more

সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে অ্যামনেস্টির বিশেষ অনুরোধ
সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে অ্যামনেস্টির বিশেষ অনুরোধ

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় যে ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মাধ্যমে বিচারের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে Read more

নিজ হাতে মাকে শায়িত করলেন তারেক রহমান
নিজ হাতে মাকে শায়িত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার কবরে সবার আগে নেমেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন