কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। বিজিবি সুত্রে জানা গেছে, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর হাজিটারী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালীন সময়ে এক সন্দেহ জনক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির টহলদলটি। পরে তার কাছে মাদক আছে এমন চ্যালেঞ্জ করলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সাথে থাকা গাঁজা পটলা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি করে ভারতীয় গাঁজা ১৫ কেজি ৫০০ গ্রাম ওজনের তিনটি গাঁজার পটলা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজার সিজার মূল্য ৫৪ হাজার ৯৫০/-টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান বিজিবি।  লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইমরান খান থেকে নওয়াজ শরীফ- পাকিস্তানের সাবেক যে প্রধানমন্ত্রীদের ‘নিরাপত্তা হুমকি’ আখ্যা দেওয়া হয়েছে
ইমরান খান থেকে নওয়াজ শরীফ- পাকিস্তানের সাবেক যে প্রধানমন্ত্রীদের ‘নিরাপত্তা হুমকি’ আখ্যা দেওয়া হয়েছে

পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সে দেশের 'জাতীয় নিরাপত্তার জন্য হুমকি' বলে বর্ণনা করেছেন। তবে পাকিস্তানের রাজনৈতিক Read more

কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ
কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে বনভূমির প্রায় ২৫ কোটি টাকার সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হলেও, এ বিষয়ে তদন্তকে Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড Read more

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

ব্যাটারিচালিত অটোরিক্সার নিয়ন্ত্রণহীন চলাচলে বিশৃঙ্খল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলো। মোড়ে মোড়ে জটলা, দুর্ঘটনা আর ভাড়া নিয়ে বাকবিতণ্ডা নিত্যদিনের ঘটনা।শিক্ষার্থীদের এই Read more

ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ
ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ

আজ ২০ মে ঐতিহাসিক চা শ্রমিক বা মুল্লুকে চলো দিবস। সিলেটসহ সারাদেশের চা বাগানগুলোতে নানা আয়োজনে পালিত হবে দিবসটি।১৯২১ সালের Read more

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে তৈরি হচ্ছে ‘অবস্থানপত্র’
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে তৈরি হচ্ছে ‘অবস্থানপত্র’

বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত নিয়ে আলোচনার জন্য শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন