টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম হত্যা মামলায় স্বামীর পর হবু মিয়া (২৯) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র‌্যাব-১৪। রবিবার (২৮ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাতে নাগরপুর উপজেলার রাথুরা নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হবু মিয়া নাগরপুর উপজেলার রাথুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকার ফজলু মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থেকে টমটম চালাতেন বলে জানা গেছে।মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক সানাউল ইসলাম জানান, সাত দিনের রিমান্ড চেয়ে রোববার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ১ নভেম্বর দুপুরে গোলাপীর স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। কাদের পৌরসভার পোস্টকামুরী গ্রামের গফুর মিয়ার ছেলে। বর্তমানে তিনি টাঙ্গাইল কারাগারে রয়েছেন।উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় তিন সন্তানের জননী গোলাপী বেগম সদরের বাওয়ার রোডে তার বাবা বিশু মিয়ার বাসা থেকে নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর, ২৬ অক্টোবর সকালে মির্জাপুর থানা-সংলগ্ন বারোখালী খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গোলাপীর বাবা বিশু মিয়া অজ্ঞাতনামা আসামি করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গোলাপীর স্বামী আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি
ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলো কমপক্ষে ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে Read more

গুগল ক্রোমকে টেক্কা দিতে আসছে ওয়েব ব্রাউজার
গুগল ক্রোমকে টেক্কা দিতে আসছে ওয়েব ব্রাউজার

বর্তমানে একক আধিপত্য দেখিয়ে যাচ্ছে ওয়েব ব্রাউজার ‘গুগল ক্রোম’। এবার ক্রোমকে টেক্কা দিতে এবার নিজেদের ওয়েব ব্রাউজার নিয়ে আসছে চ্যাটজিপিটির Read more

কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

মিরপুরে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গ্রাম পোড়াদহের আখের মোড়ে Read more

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডার সাথে ধাক্কা লেগে সেলিম মোল্লা (৩০) নামে এক যুবক Read more

বিয়ের ৩১ বছর পর একসঙ্গে এসএসসি পাস করলেন সাংবাদিক দম্পতি
বিয়ের ৩১ বছর পর একসঙ্গে এসএসসি পাস করলেন সাংবাদিক দম্পতি

কিশোরগঞ্জের কুলিয়ারচর বিয়ের ৩১ বছর পর একসঙ্গে জিপিএ ৪.১১ পেয়ে এসএসসি পাস করলেন সাংবাদিক দম্পতি মো. কাইসার হামিদ (৫১) ও Read more

আগামী নির্বাচনে ভোট দিতে চান ৬৫ শতাংশ মানুষ
আগামী নির্বাচনে ভোট দিতে চান ৬৫ শতাংশ মানুষ

আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চান ৬৫ শতাংশ মানুষ। ৩৯ দশমিক ১ শতাংশ ভোটার মনে করে, সুষ্ঠু ভোট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন