জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছ্নে, তিনি এনসিপি থেকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছেন না। রবিবার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।সামান্তা শারমিন বলেন, জামায়াতে ইসলামীর প্রেস কনফারেন্স থেকে জানতে পারলাম এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের দিন জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়কের বক্তব্য অনুযায়ী তা হওয়ার কথা নয়। এমনকি তিন দলের একটি দল রাষ্ট্র সংস্কার আন্দোলন ইতিমধ্যে তাদের সঙ্গে চুক্তিভঙ্গের কথা উল্লেখ করেছে। এমনকি আনুষ্ঠানিকভাবে না জানিয়ে আসন সমঝোতার দিকে গেছে এনসিপি, তা-ও উল্লেখ করেছে।তিনি বলেন, তৃতীয় শক্তি তৈরির উদ্যোগকে ব্যাহত করে— এমন অবস্থান জাতীয় নাগরিক পার্টির মূলধারাকে ক্ষতিগ্রস্ত করছে। আমি এনসিপির এতদিনের সব বক্তব্যকে ধারণ করি, স্বাগত জানাই।এনসিপি মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত সম্পর্কে সামান্তা বলেন, জাতীয় নাগরিক পার্টির কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে ২৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫টা ৩০ মিনিটে এ দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হলো।পদত্যাগের বিষয়ে তিনি বলেন, আমি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না, যেহেতু আমি এনসিপির আনুষ্ঠানিক সব বয়ান সাবস্ক্রাইব করি। কেউ কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই ছিল।জামায়াতের সঙ্গে জোটের আলোচনা ওঠার পরপরই প্রতিবাদে গত ২৫ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নির্বাহী কাউন্সিলের সদস্য মীর আরশাদুল হক পদত্যাগ করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়ন পেলেও নির্বাচন করবেন না বলে জানান। এরপর গত ২৭ ডিসেম্বর পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে থাকা ডা. তাসনিম জারা। আজ পদত্যাগের ঘোষণা দেন তাসনুভা জাবীনও।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ দফা দাবীতে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের ব্লোকেড কর্মসূচি পালন
৬ দফা দাবীতে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের ব্লোকেড কর্মসূচি পালন

২০২১ সালে অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত ক্রাফদের মামলার রায়ের প্রতিবাদ এবং ছয় দফা দাবিতে বরিশালে সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ Read more

চাটমোহরে ২ আ.লীগের নেতা গ্রেপ্তার
চাটমোহরে ২ আ.লীগের নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে পলাতক ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ জুন) রাতে অভিযানে তাদের গ্রেপ্তার করে Read more

মালয়েশিয়ায় জাল পারমিট বিক্রির অভিযোগে বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় জাল পারমিট বিক্রির অভিযোগে বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় কর্মরত অবৈধ অভিবাসীদের কাছে জাল পারমিট বিক্রি করার অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার (২৮ এপ্রিল) কুয়ালালামপুরের Read more

কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প
কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প

ব্যাপক অভিযান চালানোর পর ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা Read more

দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ; পাল্টা দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী
দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ; পাল্টা দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে Read more

বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (০৯ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে যুগিবাড়ি ও মল্লিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন