গাজীপুরের টঙ্গীতে শরিফ বিন ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে ছাত্র জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘন্টা রাস্তার উভয় পাশ অবরোধ করে আন্দোলন করে ছাত্র জনতা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বলেন, শহীদ হাদীর রক্ত শুকিয়ে গেছে কিন্তু তার হত্যাকারীদের এখনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়নি। তাছাড়া প্রশাসনের নাকের ডগা দিয়ে হত্যাকারীরা কিভাবে পালিয়ে গেলো সেই উত্তর চাই আমরা। আন্দোলনকারীরা আরোও বলেন, যতক্ষণ পর্যন্ত শহীদ হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। এসময় প্রশাসনের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত ছাত্র জনতা। আন্দোলনকারীরা প্রশাসনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় এ বিষয়ে  টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ কোনো বক্তব্য দেননি। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

বৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ সারা দেশের জন্য ৫ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ Read more

ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা
ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা

ঈদের টানা ১০ দিনের ছুটিতে পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনের মাঠঘাট চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা মানুষের দুয়ারে দুয়ারে Read more

ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: আজহারুল ইসলাম
ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ভারতে বসে দেশবিরোধী নানা অপকৌশলে লিপ্ত রয়েছেন শেখ Read more

১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৫০ কোটি ৭৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় Read more

বাকৃবির সবুজ ক‌্যাম্পা‌সে প্রাণ ফিরবে কাল
বাকৃবির সবুজ ক‌্যাম্পা‌সে প্রাণ ফিরবে কাল

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৪ দিনের ছুটি ঘোষণা করেছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসন। আগামীকাল এই ছুটি শেষ হবে। ক্লাস ও Read more

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিলো বিআইডব্লিউটিএ
সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিলো বিআইডব্লিউটিএ

সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) নসরুল হামিদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন