আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠান তিনি।জানা গেছে, গতকাল শনিবার রাত ১০টার দিকে পদত্যাগপত্রে সই করেন মো. আসাদুজ্জামান। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি। এরপর অ্যার্টনি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায়ী সংবর্ধনাও দেয়া হয়। তবে পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হচ্ছেন তা এখনও জানা যায়নি।প্রসঙ্গত, আগামী নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন মো. আসাদুজ্জামান। এরইমধ্যে দল থেকে মনোনয়নও পেয়েছেন তিনি। এর আগে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি।বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের পদে থাকা মো. আসাদুজ্জামান আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিনের মাথায় অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এরপর তিনি বিএনপির পদ থেকে পদত‍্যাগ করেছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: ড. ইউনূস
গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: ড. ইউনূস

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অবৈধ আদেশ পালন করতে Read more

কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে
কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে

কুয়েতে কর্মরত বাংলাদেশি যুবক জামাল মাতুব্বরের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১ জানুয়ারি কুয়েতের আহমেদী জেলার অপেরা ফার্ম হাউজে কর্মস্থলেই তার Read more

রাজনৈতিক হয়রানিমূলক সাড়ে ১১ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ
রাজনৈতিক হয়রানিমূলক সাড়ে ১১ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এ পর্যন্ত ১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এবং এ কার্যক্রম চলমান Read more

ঝিকরগাছায় ফেমাস ক্লিনিকে হাতুড়ি ডাক্তারের অপারেশনে প্রসূতির মৃত্যু
ঝিকরগাছায় ফেমাস ক্লিনিকে হাতুড়ি ডাক্তারের অপারেশনে প্রসূতির মৃত্যু

কখনো মানবাধিকার কর্মী, কখনো সাংবাদিক আবার কখনো ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে অপারেশন করে বেড়াচ্ছেন শরিফ উদ্দিন নামে এক Read more

ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭
ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭

কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অভিযানরত রুশ বাহিনী। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন