নওগাঁয় পৌষের শুরু থেকেই বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। কুয়াশা আর হিম বাতাসে জবুথুবু অবস্থা এ অঞ্চলের মানুষের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমুজুর ও খেটে খাওয়া মানুষ। অনেক দিনমজুর শীত উপেক্ষা করে বেরিয়েও কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন।রোববার (২৮ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। সেইসঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে এ জনপদ। ঘন কুয়াশা আর হিম বাতাস থাকায় খুব একটা প্রয়োজন ছাড়া তেমন কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। গত কয়েকদিনে এই জেলায় ১১ থেকে ১৩ ডিগ্রীর ঘরে তাপমাত্রা উঠানামা করছে।সরেজমিনে দেখা যায়, কাকডাকা ভোরে কাজের খোঁজে গ্রাম থেকে এসে মুক্তির মোড়, ব্রিজের মোড়, শিবপুর ব্রিজ (বাইপাস) এলাকায় জড়ো হয়েছেন কয়েকজন শ্রমিক। শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করা এসব শ্রমজীবীরা পেটের তাগিদে বসে থাকা প্রায় সবার সঙ্গেই রয়েছে মাটি কাটা ঝুঁড়ি আর কোদাল। তবে একদিকে শীতের কষ্ট অন্যদিকে অনেককেই কাজ না পাওয়ার বেদনা নিয়ে ফিরে যেতে হয় শূন্য হাতেই।মুক্তির মোড়ে বসে থাকা ৬৫ বছর বয়সী আবুল কাশেম বলেন, ‘মাঝে কিছুদিন শীত কম ছিল। কিন্তু কয়েক ধরে প্রচুর শীত পড়ছে, সঙ্গে বাতাস বইছে। এই শীতে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। তারপরও পেটের তাগিদে কাজে বের হতে গিয়ে সর্দি-কাশি লেগেই থাকছে। আমরা তো দিন আনা দিন খাওয়া মানুষ। আয় কমে যাওয়ায় খুব সমস্যায় পড়েছি।’তছলিম নামে আরেক শ্রমজীবী বলেন, ‘ঘন কুয়াশা ও কনকনে শীত। সাইকেল নিয়ে কাজে বের হলে হাত-পা ঠান্ডা হয়ে যায়। গরিব মানুষ, কাজ না করলে আমাগে চলবো না। শীতে যত কষ্টই হোক কাজে আসতে হয়। গত দুই থেকে কোনো কাজ পাইনি। এসে এসে ঘুরে যাই।’ব্রিজের মোড়ে কাজের সন্ধানে আসা ৬৫ বছর বয়সী হাজের আলী বলেন,‘রোদসহ নানা কিছুর ওপর নির্ভর করে আমাদের কাজ পাওয়া। শীত আসার পর থেকে কাজ নাই। পারিশ্রমিক কম দিলেও যা কাজ পাই তাই করি। কেউ কাজ পায় আবার কেউ পায় না। কাজ না পেলে বাড়ি ফিরে গিয়ে বসে থাকতে হয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।শুক্রবার Read more

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। রোববার (১৫ জুন) তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞ‌প্তিতে Read more

যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান

চলতি বছর অর্থ্যাৎ ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক নজিরবিহীন কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের Read more

রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস
রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস

হু হু করে বাড়ছে দেশের তাপমাত্রা। তীব্র তাপে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আজ শনিবার (১০ মে) Read more

আগামী ৫ দিন থাকতে পারে কুয়াশা ও শীতের দাপট
আগামী ৫ দিন থাকতে পারে কুয়াশা ও শীতের দাপট

আগামী ৫ দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত Read more

তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন সাদিক কায়েম
তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন সাদিক কায়েম

জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং উত্তর-ফ্যাসিবাদী বাংলাদেশে ছাত্র রাজনীতির গতিপথ নির্ধারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন