বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল হলো বিএনপি। বিএনপি কখনো ইসলামকে ব্যবহার করে না; বরং ইসলামকে সম্মান ও হেফাজত করে।শনিবার (২৭ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গড়াশিন এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনায়ক তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পরই ঘোষণা দিয়েছেন—বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে আল্লাহ সুযোগ দিলে রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি শান্তি প্রতিষ্ঠা এবং সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন।বিএনপি হানাহানি ও বিবাদে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করেছেন। একইভাবে দেশনায়ক তারেক রহমানও সবাইকে নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়েছেন।বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, জনগণ যদি আমাকে সুযোগ দেন আগামী দিনে টাঙ্গাইলকে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এ লক্ষ্যে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। টুকু বলেন, আমি নিজে কোনো অন্যায় করব না এবং কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না।এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, কলেজ শাখার সাবেক ছাত্রদল সভাপতি জাদিদুল হক জাদিদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি
এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন Read more

এশিয়া কাপ হকির শিরোপা জিতে বিশ্বকাপে ভারত
এশিয়া কাপ হকির শিরোপা জিতে বিশ্বকাপে ভারত

এশিয়া কাপ হকির ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। এতে চতুর্থবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতল ‘ম্যান ইন ব্লু’-রা। Read more

প্রতিবন্ধী হাতেম আলীর জীবনে আশার আলো জ্বালালেন ইউএনও
প্রতিবন্ধী হাতেম আলীর জীবনে আশার আলো জ্বালালেন ইউএনও

রাস্তার পাশে একটি জরাজীর্ণ খুপড়ি ঘর, এটিকে ঠিক ঘর বলা যায় না। পলিথিন ও চটের বস্তায় মোড়ানো চারপাশ, মাথার উপরে Read more

‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের
‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের

ইরানের বিক্ষুব্ধ জনতাকে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনতাকে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার নির্দেশনাও Read more

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর নতুন ব্রিজের ওপর দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত Read more

বাবা হারালেন ইত্যাদির ন্যাতি’-খ্যাত নিপু
বাবা হারালেন ইত্যাদির ন্যাতি’-খ্যাত নিপু

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। দীর্ঘ তিন দশকেরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন