মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের ভয়াবহ সংঘর্ষে নিহত চারজনের মরদেহ ভোলার নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জানাজা নামাজ শেষে  তাদের স্ব স্ব পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।এরআগে, সকালে ঢাকা থেকে ভোলায় লাশ এসে পৌঁছালে এক হ্নদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভাড়ী হয়ে ওঠে চারপাশ। দিনভর শোক আর কান্নায় ভারী ছিল ভোলার লালমোহন ও চরফ্যাশনের ওই এলাকাগুলো।দুর্ঘটনায় নিহতরা হলেন, লালমোহন উপজেলার কাজিরাবাদ এলাকার আবদুল গনি (৩৮), একই এলাকার মো. সাজু (৪৫), চর উমেদ ইউনিয়নের কচুখালী গ্রামের গার্মেন্টস কর্মী রিনা বেগম এবং চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের বাসিন্দা মো. হানিফ মাঝি (৪২)।লালমোহন ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তারা দাফন সম্পন্নের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও নৌ উপদেষ্টার ঘোষিত সহায়তা তহবিল উপজেলা পর্যায়ে পৌঁছানো মাত্রই তা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে বলেও জানান তারা।এদিকে নিহতদের পরিবার সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।উল্লেখ, বৃহস্পতিবার মধ্যরাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এমভি জাকির সম্রাট -৩ লঞ্চে থাকা ৪ যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়। নিহত হওয়া ওই চারজন ভোলার চরফ্যাশন ও লালমোহন উপজেলার বাসিন্দা। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমির বায়নার প্রতারণা: স্বপ্নভঙ্গ এক নারীসহ অনেকে এখন দিশেহারা
জমির বায়নার প্রতারণা: স্বপ্নভঙ্গ এক নারীসহ অনেকে এখন দিশেহারা

নিজের ঘর তোলার স্বপ্ন ছিল বহুদিনের। স্বামী-সন্তানকে নিয়ে শান্তিতে থাকার ইচ্ছে থেকেই জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করেছিলেন স্থানীয় এক নারীর Read more

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের একাধিক বড় শহরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘নো কিংস’ নামে একটি সংগঠনের Read more

আমার সারা জীবনের অভিজ্ঞতা এখানে কাজে লাগিয়েছি: মিশা সওদাগর
আমার সারা জীবনের অভিজ্ঞতা এখানে কাজে লাগিয়েছি: মিশা সওদাগর

ঢাকাই সিনেমায় নায়ক ও খলনায়কের সবচেয়ে জনপ্রিয় জুটির নাম শাকিব খান ও মিশা সওদাগর। চার দশকেরও বেশি সময় ধরে মিশা Read more

চট্টগ্রামের শীর্ষ আওয়ামী লীগ নেতা মুজিবের বাড়িতে গুলিবর্ষণ
চট্টগ্রামের শীর্ষ আওয়ামী লীগ নেতা মুজিবের বাড়িতে গুলিবর্ষণ

চট্টগ্রাম নগরের অভিজাত আবাসিক এলাকা চকবাজার থানার চন্দনপুরা শুক্রবার ভোরে পরিণত হয় আতঙ্কের জনপদে। ফজরের আজানের আগমুহূর্তে স্মার্ট গ্রুপের স্বত্বাধিকারী, Read more

নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন
নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং রোধকল্পে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টায়  নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে Read more

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর
খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। পেশাদার খেলোয়াড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন