অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য জাতীয় সংসদের কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে তিনি ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।কোন আসন থেকে নির্বাচনে দাঁড়াবেন জানতে চাইলে বিবিসি বাংলাকে আসিফ মাহমুদ জানান, ‘(কুমিল্লার মনোনয়নপত্র) আমি নিইনি। এলাকার মানুষজন চায় আমি মুরাদনগর থেকে নির্বাচন করি। আমার অজান্তেই উনারা নমিনেশন ফরম সংগ্রহ করেছেন। আমি ঢাকা-১০-এই প্রার্থী হচ্ছি।’ আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। সেখানকারই ভোটার ছিলেন তিনি। নভেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে তিনি ঢাকা-১০ আসনের ভোটার হন।গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন, তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।এর আগে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার আগের দিন, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শৈলকূপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা
শৈলকূপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামে আমজাদ হোসেন (৫০) নামের এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। রবিবার (১০ Read more

আজ ২৯ অক্টোবর, জেনে নিন আপনার রাশিফল
আজ ২৯ অক্টোবর, জেনে নিন আপনার রাশিফল

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে বিয়ে
স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে বিয়ে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) উপজেলার দক্ষিণ Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে মঙ্গলবার (১২ জুলাই) Read more

শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৮
শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৮

যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পাচারকারীসহ ৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন