ফ্যাসিস্ট খুনি হাসিনার সেবাদাস গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।সোমবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র।পোস্টে শরিফ ওসমান হাদী বলেন, ‘রাষ্ট্র কাঠামোতে হাসিনার রেখে যাওয়া দিল্লির সেবাদাস গোষ্ঠী বনাম সার্বভৌম বাংলাদেশের জনগণ! অস্তিত্বের এই অনিবার্য লড়াইয়ে চূড়ান্ত বিজয়ের জন্য ঐক্যবদ্ধ প্রস্তুতি নিতে সমগ্র বাংলাদেশকে আহবান জানাচ্ছি। বাংলাদেশের বিজয়ের আগ পর্যন্ত জুলাই চলবে।’হাদীর সেই পোস্টের মন্তব্যের ঘরে রিপন সরদার নামের একজন লেখেন, ‘সচিবালয়কে স্বৈরাচারের প্রেতাত্মা মুক্ত করতে হবে এবং ব্রিটিশ আমলে তৈরি আমলাতন্ত্রের আইন বাতিল করে নতুন অধ্যাদেশ জারি রাখতেই হবে।’মাহির ফয়সাল আকাশ লেখেন, ‘ছাত্র-জনতার উচিত সচিবালয় ঘেরাও দেওয়া।’হাদীর পোস্টকে সহমত পোষণ করে সোহেল লেখেন, ‘সহমত সচিবালয়ের সব স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।’মিনহাজ উদ্দীন লেখেন, কাদের আশকারা পেয়ে সচিবালয়ের কর্মচারীরা আন্দোলনে সেটা বুঝার বোধশক্তি দেশের ছাত্র-জনতার আছে। ’এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনকে ইঙ্গিত করে কড়া হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন, তাদের বলছি, বিপ্লব ওখানেও হবে।’সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।আন্দোলনকারীদের উদ্দেশে হান্নান লেখেন, ‘আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু চব্বিশ-পরবর্তী সময়ে এটা আর পাবেন না। হাসিনার পুরো শাসনামলের প্রতিটি গুম, খুন, দুর্নীতি, অর্থ পাচার—সবকিছুর সহযোগী আপনারা। ভাববেন না, পার পেয়ে গেছেন। পুনশ্চ বলছি, পার পাওয়ার কোনো সুযোগ নেই। সরকারের উচিত অবিলম্বে এসব দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে, নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া।’এদিকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভরত কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রধান ফটকের কাছে অবস্থান নেন। এ সময় ফটক বন্ধ করে দেওয়া হয়।এছাড়াও গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভাগ করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫’ জারির পর থেকে আন্দোলন করছে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৯ বলে ১০ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন কক্স
২৯ বলে ১০ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন কক্স

ইংল্যান্ডে দ্য হান্ড্রেডে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটার জর্ডান কক্স। ওভাল ইনভিনসিবলসের হয়ে মাত্র ২৯ বলে ৮৬ রানে অপরাজিত Read more

স্কুলের সিসিটিভি ফুটেজ দেখাসহ ৮ দফা দাবি নিয়ে মাইলস্টোনের অভিভাবকদের বিক্ষোভ
স্কুলের সিসিটিভি ফুটেজ দেখাসহ ৮ দফা দাবি নিয়ে মাইলস্টোনের অভিভাবকদের বিক্ষোভ

ফুলগুলো সব পুড়লো কেন, জবাব চাই, বিচার চাই, বাচ্চাগুলো পুড়লো কেন, জবাব চাই, বিচার চাই প্রভৃতি স্লোগানে মাইলস্টোন স্কুল অ্যান্ড Read more

উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়িসহ ৪ টি গরু
উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়িসহ ৪ টি গরু

কুড়িগ্রামের উলিপুরে চারটি গরু, পাঁচটি ঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনতারহাট Read more

কাজীপুরের সেই ধর্ষককে গ্রেপ্তারের আলটিমেটাম
কাজীপুরের সেই ধর্ষককে গ্রেপ্তারের আলটিমেটাম

সিরাজগঞ্জের কাজীপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আসামি আব্দুল মজিদ মিনুকে (২৬) দ্রুত গ্রেপ্তার করতে মানববন্ধন ও প্রতিবাদ Read more

তাড়াইলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
তাড়াইলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে দুলাল মিয়া (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার জাওয়ার বাজার Read more

ওগাঁয় সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন’ এর আত্মপ্রকাশ
ওগাঁয় সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন’ এর আত্মপ্রকাশ

নওগাঁ থেকে “সুপ্ত চেতনার মুক্ত প্রকাশ” স্লোগানকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে ত্রৈমাসিক সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন।’ এটি মূলত সাহিত্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন