ঘন কুয়াশা ও হিম বাতাসের কারণে তীব্র শীতে কাবু বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের মানুষ। তাই শীতের তীব্রতার থেকে বাঁচতে বরিশালে ফুটপাতে বসা শীতের পোশাকের দোকানের কদর বেড়েছে অনেকটা। সব শ্রেনীর মানুষ ভীড় করছেন সিটি কর্পোরেশনের সামনে জেলা পরিষদের পুকুর পাড় ঘিরে বসা অস্থায়ী শীতের পোষাক বিক্রির দোকানগুলোতে। বিশেষ করে ফুটপাতের দোকানগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা হয়েছে।এদিকে, এই হাড় কাঁপানো শীত যেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য সমস্যা হয়ে দাড়িয়েছে। শুধু তাই নয়, শিশু ও বয়স্ক মানুষও পড়েছেন বিপাকে। হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা তাদের। শীত থেকে বাঁচতে অনেকেই খোলা জায়গায় আগুন জ্বালিয়ে বা পর্যাপ্ত গরম কাপড় পরিধান করে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন।তবে প্রচণ্ড শীতের কাছে এসব উদ্যোগ অনেক ক্ষেত্রেই অকার্যকর হয়ে পড়ছে, ফলে দিনমজুর ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তাই শীতের তীব্রতার থেকে একটু দূরে থাকার জন্য বরিশালে ফুটপাতে বসা শীতের পোশাকের কদর বেড়েছে অনেকটা।শনিবার ও শক্রবার সরজমিনে দেখা গেছে, তীব্র শীত থেকে কিছুটা বাঁচার জন্য শীতের পোশাক কিনতে সব শ্রেনীর মানুষ ভীড় করছেন বরিশাল সিটি কর্পোরেশনের সামনে জেলা পরিষদের পুকুর পাড় ঘিরে বসা অস্থায়ী শীতের পোষাক বিক্রির দোকান গুলোতে। বিশেষ করে বরিশালের ফুটপাতের দোকানগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা হয়েছে। সিটি কর্পোরেশনের সামনে অস্থানীয় দোকানগুলোতে উপচেপড়া ভীড় ক্রেতাদের।পোষাক বিক্রেতারা বলছেন, প্রতিবছরের মতো এবছরও কমদামে দেশি বিদেশী পুরানো পোষাক বিক্রি করছেন তারা। ৫০ টাকা থেকে ২শ’ টাকার মধ্যে কাপড় কিনতে পারেন ক্রেতারা। তাই এই মাকের্টে ক্রেতাদের ভীড় থাকে। বেচাকেনা আগের চেয়ে একটু ভালো রয়েছে এবছর।দেখা গেছে, ঘর-বাড়ি না থাকা মানুষগুলো লঞ্চঘাট অথবা বাসর্টামিনালের রাত যাপন করছেন। শুধু তাই নয় তাদের মত অনেকেই শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। এ বছর কোন সংগঠন শীতবস্ত্র নিয়েও তাদের কাছে এখনও হাজির হতে দেখা যাচ্ছে না।অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, টাইফয়েড ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। বিভাগের প্রতিটি সরকারী হাসপাতালে এবং জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারী হাসপাতাল-ক্লিনিকে শিশু ও বয়স্ক রোগীর চাপ বেড়েছে। যারা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এ অবস্থায় প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৯৪ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৯৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৪ জন রোগী। সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ১৫৭ জন। তবে Read more

পত্রিকা: ‘মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ’
পত্রিকা: ‘মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ’

আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মব সন্ত্রাস, ডেঙ্গু ও করোনার প্রকোপ, হাসপাতালে অব্যবস্থাপনা, নির্বাচনের জন্য Read more

দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নান্দাইলের মেয়ে মিলি
দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নান্দাইলের মেয়ে মিলি

ময়মনসিংহের নান্দাইলের কৃতি ফুটবলার মিলি আক্তার দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে পুরস্কার লাভ করেছেন। যুব পর্যায়ে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে Read more

জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস
জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস

বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

লন্ডনের বৈঠক পছন্দ হয়নি বলেই আলোচনায় আসেনি একটি দল: ফখরুল
লন্ডনের বৈঠক পছন্দ হয়নি বলেই আলোচনায় আসেনি একটি দল: ফখরুল

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি। যে কারণে নারাজ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন