ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় ইনকিলাব মঞ্চে নেতাকর্মীসহ ছাত্র জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন।এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ থাকবেন। এরই ধারাবাহিকতা শাহবাগ চত্বরের রাত্রিযাপন করেন তারা।তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে শাহবাগ মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চ ডানদিকে সরে গিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেয়। এরপর দুপুর সাড়ে ১২টায় তারা পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এসময় তারা ওসমান হাদি হত্যার বিচার চেয়ে নানা স্লোগান দেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরিক সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে: ইশরাক
নাগরিক সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে: ইশরাক

আন্দোলনের কারণে নগর ভবনে বন্ধ থাকা নাগরিক সেবা চালুর পাশাপাশি মেয়র হিসেবে শপথের দাবিতে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি Read more

কবরস্থানের সভাপতির নির্বাচন নিয়ে বিতর্ক, স্থগিত করল কমিটি
কবরস্থানের সভাপতির নির্বাচন নিয়ে বিতর্ক, স্থগিত করল কমিটি

পাবনার চাটমোহরে বহুল আলোচিত কবরস্থানের সভাপতি পদে নির্বাচন স্থগিত করেছেন স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি। বুধবার (২১ মে) দুপুরে এ তথ্য Read more

দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম
দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম

সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২০ আগস্ট) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে Read more

জমে উঠেছে মোংলা প্রেসক্লাব নির্বাচন
জমে উঠেছে মোংলা প্রেসক্লাব নির্বাচন

দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী মোংলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা।আগামী ৩০ Read more

গোপালগঞ্জে যৌথ অভিযান, আটক বেড়ে ২০
গোপালগঞ্জে যৌথ অভিযান, আটক বেড়ে ২০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। সেইসঙ্গে এলাকায় যৌথ অভিযান Read more

রাস্তার ওপর পড়েছিল কিশোরীর গলাকাটা মরদেহ
রাস্তার ওপর পড়েছিল কিশোরীর গলাকাটা মরদেহ

বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের একটি রাস্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন