বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজি উল্টে সাগর (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক ব্যবসায়ী। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে চিম্বুক সড়কের বার মাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার বাসিন্দা মো.হোসেন এর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পেঁপে ক্রয়ের উদ্দেশ্যে সিএনজি নিয়ে চিম্বুক দিকে যাচ্ছিল তিন কাঁচামাল ব্যবসায়ী। যাওয়ার পথে গাড়ীটি বারোমাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় কাঁচামাল ব্যবসায়ী সাগর এবং আহত হয় আরো একজন। পরে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, চিম্বুক সড়কে সিএনজি উল্টে গিয়ে সাগর নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে, আহত হয়েছে আরো একজন। ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা “সিয়োনি Read more

বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য Read more

স্ত্রী ও সন্তানকে খুনের দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড
স্ত্রী ও সন্তানকে খুনের দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড

স্ত্রী ও সন্তানকে হত্যা করার দায়ে ভোলার চরফ্যাশনের আলোচিত জোড়া খুন মামলায় স্বামী ও দেবরকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। Read more

শরীয়তপুরের আলোচিত শিশু নিবিড় হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড
শরীয়তপুরের আলোচিত শিশু নিবিড় হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

শরীয়তপুরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশু শিক্ষার্থী হৃদয় খান নিবিড় (১১) হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই Read more

আজ থেকে প্রাথমিকে কর্মবিরতি
আজ থেকে প্রাথমিকে কর্মবিরতি

দাবি পূরণ না হওয়ায় ১ ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ৩ দাবিতে সোমবার (৫ মে) থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন