কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোল দাগ ক্যানেলপাড়া হাসপাতাল রোডে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো মিরপুর উপজেলার বিজনগর এলাকার হাবিবুর রহমানের ছেলে সিয়াম শেখ (১৯) এবং একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আ. রশিদ (২১)।পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে সিয়াম ও রশিদ মটরসাইকেল নিয়ে ভেড়ামারার লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ ও মনি পার্ক এলাকায় ঘুরতে যায়। সন্ধ্যা সাড়ে ৭টায় ষোল দাগ ক্যানেলপাড়া এলাকায় এলে কুষ্টিয়া থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সিয়াম নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত আরেক কিশোর রশিদকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জানা গেল বাকৃ‌বি‌তে ২০২৪-২৫ শিক্ষাব‌র্ষের ফাঁকা আসন সংখ‌্যা
জানা গেল বাকৃ‌বি‌তে ২০২৪-২৫ শিক্ষাব‌র্ষের ফাঁকা আসন সংখ‌্যা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (লেভেল–১, সেমিস্টার–১) স্নাতক পর্যায়ের তিন দিনব্যাপী চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ৬‌টি অনুষদের মোট Read more

দাউদকান্দিতে ঝড়ে হেলে পড়া খুঁটি, মহাসড়কে যান চলাচলে বিঘ্ন
দাউদকান্দিতে ঝড়ে হেলে পড়া খুঁটি, মহাসড়কে যান চলাচলে বিঘ্ন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে দাউদকান্দিতে রাতভর প্রবল দমকা হাওয়ায় বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন Read more

আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন Read more

এই ঘটনায় আবার প্রমাণিত আ.লীগ সন্ত্রাসী সংগঠন: আখতার
এই ঘটনায় আবার প্রমাণিত আ.লীগ সন্ত্রাসী সংগঠন: আখতার

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে Read more

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান। দেশটির মাশহাদ শহরের একটি বিশাল মোটরসাইকেল Read more

হোমনায় পৃথক হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেফতার
হোমনায় পৃথক হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লার হোমনায় আলোচিত দুই হত্যা মামলার দুই মূল আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। আলোচিত দুই হত্যা মামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন