ঘনকুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চে সংঘর্ষের ঘটনায় এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ভোলার বাড়িতে চলছে শোকের মাতম।নিহতরা হলেন- ভোলার লালমোহন উপজেলার কাজিরাবাদ এলাকার সিরাজুল ব্যাপারীর ছেলে আবদুল গনি (৩৮), একই এলাকার কালু খাঁর ছেলে মো. সাজু (৪৫), চর উমেদ ইউনিয়নের কচুখালী গ্রামের গার্মেন্টস কর্মী রিনা বেগম এবং চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের মো. গেদু শনির ছেলে মো. হানিফ মাঝি (৪২)।জানা গেছে , চরফ্যাশনের ঘোষের হাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় এমভি জাকির সম্রাট -৩ লঞ্চটি। রাত ২টার দিকে লঞ্চটি চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী লঞ্চ এমভি অ্যাডভেঞ্চার-৯ জাকির সম্রাট-৩ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে জাকির সম্রাট-৩ লঞ্চটির দ্বিতীয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এসময় বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। নিহত গনি মিয়ার স্ত্রী লাইজু বেগম বলেন, কাজের উদ্দেশ্য গতকাল সন্ধ্যায় বাসা থেকে ঢাকার পথে যাত্রা করেন গনি মিয়া। তাকে ঢাকা যাওয়ার জন্য নিষেধ করলেও তিনি না শুনে ঢাকার উদ্দেশ্য চলে যান। পরে রাতে স্বামীর মৃত্যুর সংবাদ শুনতে পান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে আহাজারি করছেন তিনি। গণি মিয়া ৩ সন্তানের জনক ছিলেন। গার্মেন্টস কর্মী রিনার পরিবার জানায়, একমাত্র সন্তানকে নানা নানুর কাছে রেখে স্বামী হোসেনকে নিয়ে ৮ বছর আগে ঢাকায় আসেন রিনা বেগম। এরপর রিনা গার্মেন্টেসে আর স্বামী হোসেন রাজমিস্ত্রী কাজ নেন। গেল কয়েকদিন আগে শীতে ভোলায় বেড়াতে এসে গতকাল পুনরায় ঢাকার উদ্দেশ্য রওয়ানা করেন স্বামী স্ত্রী। যাওয়ার সময় আবার রোজার ঈদে বাড়ি ফিরবেন বলে রিনার বাবা মা ও সন্তানকে জানিয়েছিলেন। কিন্তু রাতেই রিনার ভয়াবহ মৃত্যু আর হোসেনের আহত হওয়ার সংবাদ পান। এছাড়া নিহত হানিফ মাঝি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। রাতে তার মৃত্যুর সংবাদ শোনার পর বার বার মূর্ছা যাচ্ছেন মেয়ে আকলিমা বেগম ও ছেলে শামিম হোসেন। অভাবের সংসারে বাবা হানিফ মাঝিই ছিলেন একমাত্র উপার্জনকারী ব্যাক্তি।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি শুনেছি। লাশ ঢাকায় রয়েছে। লাশ ভোলায় পৌঁছালে পুলিশের টিম পাঠানো হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেলে পৌঁছেছেন তারেক রহমান
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেলে পৌঁছেছেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেল ডোরচেস্টারে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এর আগে শুক্রবার (১৩ জুন) Read more

অস্ত্র নিয়ে ডাকাতি, মডেল-টিকটক তারকাসহ গ্রেপ্তার ৩
অস্ত্র নিয়ে ডাকাতি, মডেল-টিকটক তারকাসহ গ্রেপ্তার ৩

বাড়ি থেকে ১৩ কোটি টাকারও বেশি নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র অস্ত্র নিয়ে ভয়াবহভাবে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে Read more

গলাচিপায় গণছুটিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা, বন্ধ সেবা কার্যক্রম
গলাচিপায় গণছুটিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা, বন্ধ সেবা কার্যক্রম

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা জোনাল অফিসের ৪২ জন কর্মচারী সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে গেছেন। এতে অফিসের Read more

টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর Read more

নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী
নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড নামে একটি কারখানার গোডাউনে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন