বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরে পবিত্র ওমরাহ পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। আজ রবিবার (২৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর। তিনি বলেন, ‘তারেক রহমান ওমরা শেষে ফের লন্ডনে ফিরে যাবেন। নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন তিনি।’ তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে উল্লেখ করে এই নেতা বলেন, ‘এই কমিটি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবেন এবং সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন।’ ফজলে এলাহী আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার পর গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন।’ এর আগে, ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়। উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ম্যানচেস্টার ডার্বি’তে সিটির দাপুটে জয়
‘ম্যানচেস্টার ডার্বি’তে সিটির দাপুটে জয়

ম্যানচেস্টার ডার্বি মানেই বাড়তি উত্তেজনা। উত্তর লন্ডনের দু’দল যখন মাঠে নামে তখন ‘ম্যানচেস্টার ইজ ব্লু’ নাকি ‘ম্যানচেস্টার ইজ রেড’ এ Read more

আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।রবিবার Read more

বৃদ্ধা ফজিলার পাশে ইউএনও আব্দুল্লাহ আল রনি
বৃদ্ধা ফজিলার পাশে ইউএনও আব্দুল্লাহ আল রনি

গত ২ সেপ্টেম্বর সময়ের কণ্ঠস্বর অনলাইনে ‘বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, কষ্টই যেন নিত্য সঙ্গী বৃদ্ধা ফজিলা বেগমের’ শিরোনামে একটি Read more

ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার
ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার

সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের ঘটনায় অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে মামলা দায়ের করেন Read more

আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ
আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ

নিষিদ্ধ ঘোষিত ‘আওয়ামী লীগ’-এর নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন